নিউজটি শেয়ার করুন

সিনোফার্মের টিকা নিয়েও ওমরায় যাওয়া যাবে

ছবি: সংগৃহীত

সিপ্লাস ডেস্ক: করোনাভাইরাসের আরও দুটি টিকার অনুমোদন দিয়েছে সৌদি আরব। এই দুটি হলো চীনে তৈরি সিনোভ্যাক ও সিনোফার্মের টিকা। এর ফলে সিনোফার্মের টিকা গ্রহণকারী বাংলাদেশিদের ওমরাহ হজ পালন ও সৌদি প্রবাসীদের আর কোনো বাধা রইল না।

মঙ্গলবার সৌদি কর্তৃপক্ষ সিনোভ্যাক ও সিনোফার্মের টিকার অনুমোদন দিয়েছে বলে আরব নিউজ জানিয়েছে।

এ দুটি অনুমোদনের মাধ্যমে দেশটিতে করোনার মোট ৬টি টিকা অনুমোদন পেল। এর আগে সৌদি সরকার করোনার চারটি টিকার অনুমোদন দেয়। এসব টিকা হলো—ফাইজার বায়ো-এনটেক (২ ডোজ), অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা (২ ডোজ), মর্ডানা (২ ডোজ) ও জনসন অ্যান্ড জনসন (১ ডোজ)।

সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, চীনের তৈরি সিনোভ্যাক ও সিনোফার্মের টিকা গ্রহীতারা এখন থেকে সৌদি আরবে সরাসরি প্রবেশ করতে পারবেন। এর আগে তারা এই দুইটি টিকা গ্রহীতাদের তাদের দেশে প্রবেশের ক্ষেত্রে সৌদি আরবে অনুমোদিত চারটি টিকার ( অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা, ফাইজার-বায়োএনটেক, জনসন অ্যান্ড জনসন ও মডার্না) যেকোনো একটি টিকার বুস্টার ডোজ নেওয়ার কথা বলেছিল।

প্রসঙ্গত, চলতি মাসের শুরুর দিকে সৌদি আরব জানায়, ৯ আগস্ট থেকে পূর্ণ ডোজ টিকা নেয়া বিদেশী মুসল্লিদের কাছ থেকে পবিত্র ওমরাহ হজের আবেদন  নেয়া হবে। তবে টিকার অনুমোদিত তালিকায় সিনোফার্ম ও সিনোভ্যাক ছিল না।

এর আগে সিনোফার্মের টিকা গ্রহণকারী বাংলাদেশীরা যাতে পবিত্র ওমরাহ পালন করতে পারেন, সেই জন্য কূটনৈতিক তত্পরতা চালানোর জন্য সম্প্রতি অনুরোধ জানায় হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)।

উল্লেখ্য, বাংলাদেশে এখন অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা, ফাইজার-বায়োএনটেক, মডার্না ও সিনোফার্মের টিকা দেওয়া হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here