Site icon CPLUSBD.COM

সিপ্লাসটিভিতে প্রতিবেদন প্রচারের পর ছলিমপুরের ওয়ারল্যাস টাওয়ার পরিদর্শনে গেলেন মেয়র রেজাউল(ভিডিও)

সিপ্লাসটিভিতে প্রতিবেদন প্রচারের পর ছলিমপুরের ওয়ারল্যাস টাওয়ার

সিপ্লাস প্রতিবেদক: চাটগাঁইয়া ভাষার অনলাইন টিভি চ্যানেল সিপ্লাসটিভিতে প্রতিবেদন প্রচারের পর বঙ্গবন্ধুর লিথিত স্বাধীনতার ঘোষণা চট্টগ্রামে প্রথম গ্রহণ করা সীতাকুণ্ডের জঙ্গল ছলিমপুরের ওয়ারল্যাস টাওয়ারটি পরিদর্শন করতে ছুটে গেলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের(চসিক) মেয়র এম রেজাউল করিম চৌধুরী ।

শনিবার(১২জুন) পরিদর্শন কালে চসিক মেয়র মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত এই ঐতিহাসিক ওয়ারল্যাস টাওয়ারটির সম্পর্কে প্রধানমন্ত্রীকে জানাবেন বলে আশ্বাস দেন।

মেয়র বলেন, মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন হিসাবে এটি বড় একটি স্থাপনা। ঐতিহাসিক এই টাওয়ার ও ওয়ারল্যাস সেন্টারটি সম্মানের সাথে সংরক্ষণ করা হবে।

রেজাউল করিম বলেন, সিপ্লাসটিভিতে প্রচারিত না হলে জানতাম না ঐতিহাসিক এই স্থাপনাটি অবহেলিত অবস্থায় রয়েছে।

তিনি ওয়ারল্যাস টাওয়ারটি নিয়ে সংবাদ প্রকাশ করায় সিপ্লাসটিভির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

পরিদর্শন কালে মেয়রের সাথে ছিলেন সিপ্লাসটিভির এডিটর ইন চীফ আলমগীর অপু।

উল্লেখ্য, গত ২৬ মার্চ মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত জঙ্গল ছলিমপুরের এই ওয়ারল্যাস টাওয়ারটি নিয়ে সিপ্লাসটিভিতে একটি প্রতিবেদন প্রচারিত হয়।

বিস্তারিত ভিডিওতে দেখুন..