নিউজটি শেয়ার করুন

সিপ্লাসটিভিতে সংবাদ প্রকাশের পর জুবলী রোডে ট্রাফিক পুলিশের অভিযান

সিপ্লাস প্রতিবেদক: গত ৭ জানুয়ারি সিপ্লাসটিভিতে “জুবলী রোডে গাড়ির প্রতিবন্ধকতা গাড়ি: যানজটই নিত্যদিনের সঙ্গী” শিরোনামে সংবাদ প্রকাশ করার পরে অভিযানে নামে কোতোয়ালী থানার টিআই পুলক চাকমা।

মঙ্গলবার ( ৯ মার্চ) দুপুর বারটার দিকে অভিযান চালানো হয়।

অভিযানে দুটি মোটরসাকেল, রাস্তার উপর রাখা মালামাল জব্দ করা হয়। এসময় রাস্তায় মালামাল ও অবৈধ প্রাভেটকার রাখায় মামলা দিতে দেখা যায়।

অভিযানের সময় উপস্থিত ছিলেন সার্জেন্ট মঈনুল, সার্জেন্ট জাজসহ অনেকে

কোতোয়ালী থানার টিআই পুলক চাকমা সিপ্লাসকে বলেন, নগরীর জনগুরুত্বপূর্ণ ও ব্যস্ততম সড়ক হিসেবে পরিচিত জুবলী রোডে যানজট নিরসনে অবৈধ গাড়ির পাকিং, ভাসমান টঙ দোকান এবং দোকানের মালামাল রাস্তায় রাখার জন্য অভিযান চালানো হচ্ছে। গতকাল সোমবারও অভিযান চালিয়ে অনেক মালামাল জব্দ ও মোটরসাকেল আটক করা হয়। এখানে মার্কেটের মালিকরা এমনভাবে দোকান করেছে কোন পার্কিংয়ের ব্যবস্থা রাখেনি। যা ফলে যে যার মত রাস্তা গাড়ি রেখে মালামাল কিনতে যায়। তার মধ্যে আমাদের জনবল সংকটও রয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য, গত ৭ জানুয়ারি সিপ্লাসটিভিতে জুবলী রোডের বিশেষ প্রতিবেদনটি দেয়া হল:

চট্টগ্রাম নগরীর অন্যতম ব্যস্থতম সড়ক হিসেবে পরিচিত জুবলী রোড। এ সড়কে যানজট যেন নিত্যদিনের সঙ্গী। ফুটপাতে দোকানদারদের মালামাল রেখে সংকীর্ণ করেছে রাস্তা। আবার এ রাস্তায় গাড়ি অবৈধভাবে পার্কিং করায় সৃষ্ট হয় প্রতিবন্ধকতা।

যার ফলে যানজটই নিত্যদিনের সঙ্গী হিসেবে পরিণত হয়েছে ব্যস্থতম এ সড়কে।

নানা অপরিহার্য পণ্যের প্রাণ কেন্দ্র হওয়ায় চট্টগ্রাম জেলার ১৪ উপজেলার ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ মানুষ পর্যন্ত আসেন তাদের প্রয়োজনীয় জিনিসপত্র কেনার জন্য। তবে উত্তর জেলার বেশিরভাগ মানুষ এ সড়ক দিয়ে যাতায়াত করে।