নিউজটি শেয়ার করুন

সিপ্লাসটিভির এডিটর ইন চীফ আলমগীর অপু সরকারের আমন্ত্রণে ইন্দোনেশিয়া যাচ্ছেন

ইন্দোনেশিয়ান সরকারের আমন্ত্রনে ইন্দোনেশিয়া যাচ্ছেন  সিপ্লাসটিভির এডিটর ইন চীফ আলমগীর অপু।

তিনি মঙ্গলবার রাতে ঢাকার শাহজালাল বিমান বন্দর থেকে ইন্দোনেশিয়ার উদ্দেশ্যে রওয়ানা দেন।

ইন্দোনেশিয়া সফরের উদ্দেশ্য সর্ম্পকে বলতে গিয়ে আলমগীর অপু বলেন, আপনাদের ভালোবাসার Cplustv & Cplusbd.net কতটা জনপ্রিয় হলে ইন্দোনেশিয়ান সরকার আমন্ত্রণ জানাতে পারে-চিন্তা করতে পারেন? বিদেশ ভ্রমন আমার জন্য নতুন কিছু নয়। পৃথিবীর উন্নত প্রায় সব দেশই একাধিকবার ঘুরা হয়েছে আমার। কিন্তু একটা দেশের একটা মিনিষ্ট্রি থেকে একটা আঞ্চলিক ভাষার অনলাইন টিভিকে স্পেশাল আমন্ত্রণ জানানো এটা রীতিমতো গৌরবের আর আনন্দের।শুধুমাত্র দর্শক জনপ্রিয়তার কারণে আমাদের এই সম্মান। সম্মানটি উৎসর্গ করলাম আমাদের নিয়মিত দর্শকদের। ৬ দিনের এই সফরে তাদের বীচ এলাকাগুলো আমাদের দেখাবে।এই বীচগুলো নিয়ে আমরা রিপোর্ট তৈরী করবো। ইন্দোনেশিয়ান টুরিজম মন্ত্রণালয়ের বিশ্বাস আমরা তাদের উদ্দেশ্য সার্থক করতে পারবো।

আলমগীর অপুর সাথে সিপ্লাসটিভির হেড অব ব্রটকাষ্ট ফরহাদ সিকদার রয়েছেন। তারা দুজনে সফরের বিস্তারিত ভিডিও গ্রাফি করবেন বলে জানিয়েছেন।

 

আলমগীর অপু আরো বলেন, শুধু ইন্দোনেশিয়া নয়। পৃথিবীর অন্যান্য দেশ ও আমাদের বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যসহ বিভিন্ন বিষয় সিপ্লাসটিভির  দর্শকদের কাছে তুলে ধরবো।

তিনি এজন্য সকলের সহযোগীতাও কামনা করেন।