নিউজটি শেয়ার করুন

সিপ্লাসটিভি’র লোগো ব্যবহার করে পেইজ খুলে ইসলাম বিদ্বেষী পোষ্ট দিয়ে অপপ্রচার

সিপ্লাস প্রতিবেদক: সিপ্লাসটিভি(cplustv)র লোগো ব্যবহার করে পেইজ খুলে ইসলাম বিদ্বেষী পোষ্ট দিয়ে সিপ্লাসটিভির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে কুচক্রি মহল। এ বিষয়ে খুলশী থানায় জিডিসহ পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের সাহায্যে এসব কুচক্রি তৎপরতার  বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে। সিপ্লাসের নাম বা লোগো ব্যবহার করে ফেইসবুক বা অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে কোন অপতৎপরতা দেখলে বিষয়টি সিপ্লাস কর্তৃপক্ষকে জানানোর জন্য অনুরোধ জানানো হয়েছে।  এছাড়া ঐ সব পোষ্টে রিপোর্ট করার জন্যও অনুরোধ করা হয়েছে।
এ বিষয়ে সিপ্লাস টিভির(cplustv) সম্পাদক আলমগীর অপু cplustvর পেইজে একটি পোষ্টে বলেছেন:
প্রিয় দর্শক, আপনার প্রিয় cplustv চ্যানেলের লোগো দিয়ে কিছু চক্র বিভিন্ন ক্যাটাগরিতে পেইজ খুলে ইসলাম বিদ্বেষী বিভিন্ন বক্তব্য দিয়ে অপপ্রচার চালাচ্ছে।‌ এই রকম পোষ্ট করে তারা ডলার খরচ করে sponsored করে যাচ্ছে। এটা বড় কোন ষড়যন্ত্র মনে হচ্ছে আমাদের। এই ধরণের কয়েকটি পোস্ট আমাদের নজরে এসেছে। দয়া করে এই রকম Facebook এ পোস্ট দেখলে রিপোর্ট করেন। আমরাও ব্যবস্থা নিচ্ছি। গত কয়েক সপ্তাহ আগে আমি এবং আমাদের হেড অফ ব্রডকাষ্ট ফরহাদ সিকদারের ফেসবুক আইডি মৃত ঘোষণা করে হ্যাক করেছে কিছু স্বার্থান্বেষী মহল। আমরা যথাসময়ে ব্যবস্থা নেয়ায় তেমন কোন ক্ষতি করতে পারেনি কুচক্রিমহল । এই বিষয়ে আমরা খুলশী থানার জিডিসহ পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের সাহায্যে নানা পদক্ষেপ নিচ্ছি। দয়া করে বিভ্রান্ত হবেন না।
নিবেদক
আলমগীর অপু
এডিটর ইন চীফ
উল্লেখ্য, শনিবার(৭নভেম্বর) সিপ্লাসটিভি(cplustv) লোগো ব্যবহার করে ইসলাম বিদ্বেষী একটি পোষ্ট সিপ্লাস কর্তৃপক্ষের দৃষ্টি গোচর হলে সাথে সাথে বিষয়টি ফেইসবুক কতৃপক্ষকে জানানো হয়। ফেইসবুক কতৃপক্ষ পরে পোষ্টটি মুছে দেয়।