Site icon CPLUSBD.COM

সিপ্লাসটিভির ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী স্মারক “পরান” এর মোড়ক উন্মোচন করলেন তথ্যমন্ত্রী

সিপ্লাস প্রতিবেদক: সিপ্লাসটিভির ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী স্মারক “পরান” এর মোড়ক উন্মোচন করেছেন তথ্যমন্ত্রী ড. হাসান মাহমুদ এমপি।

শুক্রবার(২৫সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউজে এক অনাড়ম্বর অনুষ্ঠানে তথ্য মন্ত্রী “পরান” এর মোড়ক উন্মোচন করেন।

এসময় তথ্যমন্ত্রীর হাতে “পরান” তুলে দেন সিপ্লাসটিভির এডিটর ইন চীফ আলমগীর অপু।

এসময় তথ্যমন্ত্রী সিপ্লাসটিভির সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে বলেন, সিপ্লাসটিভি এখন চট্টগ্রাম ছাড়িয়ে দেশের একটি জনপ্রিয় গণমাধ্যমে পরিণত হয়েছে।

মন্ত্রী বলেন,  সিপ্লাসটিভি দেশ ও দশের মুখপাত্র হিসাবে ভবিষ্যতেও কাজ করবে।

দেশের অগ্রযাত্রায় সিপ্লাসটিভি অগ্রণী ভূমিকা রাখবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

সিপ্লাসটিভির এডিটর ইন চীফ আলমগীর অপু বলেন, বড় একটি অনুষ্ঠান করে “পরান” এর মোড়ক উন্মোচন করার কথা থাকলেও করোনা পরিস্থিতির কারনে অনুষ্ঠান আয়োজন সম্ভব হয়নি। তবে আগামীতে সিপ্লাসটিভি চট্টগ্রামসহ দেশের সকল অগ্রযাত্রার খবর প্রকাশ করে দেশের মানুষের পাশে থাকবে।

আলমগীর অপু সিপ্লাসটিভির জন্য চট্টগ্রামবাসী তথা দেশের সকলের সহযোগীতা ও দোয়া কামনা করেন।