নিউজটি শেয়ার করুন

সিপ্লাসের সংবাদ প্রকাশের ২৪ ঘন্টার মধ্যে নিখোঁজ প্রতিবন্ধীর সন্ধান

সিপ্লাস প্রতিবেদক: সিপ্লাসটিভির সংবাদ প্রকাশের ২৪ ঘন্টার মধ্যে নিখোঁজ হওয়া প্রতিবন্ধী নিলয় মালাকারের সন্ধান পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে পরিবার।

শুক্রবার ( ২৫ ডিসেম্বর) সকালে চট্টগ্রাম নগরীর নিউ মার্কেট মোড় থেকে খোঁজে পায় পরিবার।

নিখোঁজ ডায়েরী সুত্রে জানা যায়, গত ২১ ডিসেম্বর সকাল ৮টার সময় পতেঙ্গা থানার মহাজন ঘাটা মামার বাসায় থেকে নিলয় মালাকার (১৭) কাউকে কোন কিছু না বলে বের হয়ে যায়। এরপর চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় এবং আত্মীয় স্বজনরে বাড়ীতে খোঁজ খবর নিলে তার কোন সন্ধান পাওয়া যায়নি। তারপর পতেঙ্গা মডেল থানায় নিখোঁজ ডায়েরী করা হয়। জিডি নং ৯১১।

সিপ্লাসটিভির সংবাদ প্রকাশের পর ছেলের সন্ধান পেয়ে মহাখুশি মা রত্না মালাকার। তিনি সিপ্লাসের কাছে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন।