সিপ্লাস প্রতিবেদক: সিপ্লাসটিভির বিজ্ঞপ্তি প্রকাশের ১৬ ঘন্টার মধ্যে নিখোঁজ প্রতিবন্ধী মো: মাহবুবুল হাসান ফাহিমের সন্ধান পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন তার বড় ভাই। এসময় তিনি সিপ্লাসকে ধন্যবাদ জানান।
মঙ্গলবার ( ২৯ ডিসেম্বর) নিখোঁজ প্রতিবন্ধীর বড় ভাই সিপ্লাসকে হারিয়ে যাওয়া ছোট ভাইকে পাওয়া গেছে বলে জানান।
প্রসঙ্গত, গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার সময় “কাঠগড় থেকে নিখোঁজ প্রতিবন্ধী ফাহিমের সন্ধান চায় পরিবার” এমন শিরোনামে নিখোঁজ সংবাদ প্রকাশ করার হয়।
পতেঙ্গা থানার পূর্ব কাঠগড় ভোলা সওদাগরের বাড়ী থেকে মাহবুবুল হাসান ফাহিম(২০) নামে এক প্রতিবন্ধী হারিয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পরও তাঁর সন্ধান মেলেনি। শনিবার (২৬ ডিসেম্বর) রাত ৮ টার সময় নিখোঁজ ভাড়া বাসা থেকে নিখোঁজ হয়।
ছেলেটির পরনে ছিল ট্রাউজার, গায়ে ছিলো নিল, হলুদ গেঞ্জি, ( গেঞ্জিতে মোবাইল নাম্বার লেখা আছে) এবং উপরে লাল সুয়েটার
এ ঘটনায় পতেঙ্গা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নম্বর-১০৭৬/২০) করা হয়েছে। কোনো হৃদয়বান ব্যক্তি ছেলেটির সন্ধান পেয়ে থাকলে নিকটস্থ থানায় অথবা বাবা মোখলেছুর রহমান মুঠোফোন নম্বরে (01678061283, 01678061284 ) যোগাযোগ করতে অনুরোধ করা যাচ্ছে।

