নিউজটি শেয়ার করুন

সিপ্লাসে সংবাদ প্রকাশের পর নির্যাতিত শিশুকে দেখতে গেলেন কর্ণফুলী থানার এসি

কর্ণফুলী প্রতিনিধি: সিপ্লাসে সংবাদ প্রকাশের পর চট্টগ্রামের কর্ণফুলী থানার চরপাথরঘাটা ইউনিয়নের ৩নং ওয়ার্ড আবুল খানের বাড়ী এলাকায় ৮ বছর বয়সী নির্যাতনের শিকার শিশু ইমতিয়াজ খাঁন (৮) কে দেখতে গেলেন কর্ণফুলী জোনের সহকারি পুলিশ কমিশনার (এসি) মো: ইয়াসির আরাফাত।

৭ জানুয়ারি (বৃহস্পতিবার) দুপুর ২টায় শিশুটিকে বাসায় দেখতে যান।

এসময় উপস্থিত ছিলেন কর্ণফুলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: দুলাল মাহমুদ ও কর্ণফুলী থানার পুলিশ সদস্যরা।

শিশুটির জন্য উপহার সামগ্রী ও পরিবারের প্রতি সহানুভূতি জানিয়ে শিশু ইমতিয়াজের শারিরিক অবস্থার খোঁজখবর নেন দুই পুলিশ কর্মকর্তারা। গত বুধবার (৩০ ডিসেম্বর) সকালে উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের ৩নং ওয়ার্ড আবুল খানের বাড়ী এলাকায় রাস্তার উপর শিশু ইমতিয়াজকে নির্যাতনের ঘটনাটি ঘটে।

পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘটনাটি ভাইরাল হয়। গত ২ জানুয়ারি শিশুটির বাবা মো: সেলিম খাঁন বাদী হয়ে অভিযুক্ত জকির আহমেদসহ ৪ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা দায়ের করেন।

মামলার আসামিরা হলেন-চরপাথরঘাটা ইউনিয়নের মৃত নজির আহমেদ এর চার ছেলে যথাক্রমে জকির আহমেদ (৩০), পেয়ার আহমেদ (৩৮), নাছির আহমেদ (৫০) ও আনার আহমেদ (৩৫)। সর্বশেষ প্রাপ্ত খবরে জানা যায়, আসামিরা সবাই উচ্চ আদালত হতে আগাম জামিন নিয়েছেন।

এ বিষয়ে এসি মো: ইয়াসির আরাফাত জানান, শিশু ইমতিয়াজের উপর যে ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক ও দুঃখজনক। শিশুদের প্রতি সকলের মানবিক হওয়া উচিত।