গত ২২শে সেপ্টেম্বর সিপ্লাসে প্রতিবেদন প্রকাশের পর ২৩শে সেপ্টেম্বর সোমবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কতৃপক্ষ তাদের পুর্ব ঘোষিত সিদ্ধান্ত থেকে সরে এসে ২০+১০=৩০কেজি ব্যাগেজের পরিবর্তে ৫০+১০=৬০কেজি ব্যাগেজ পুনঃনির্ধারন করেছে।
আগামী ২৮শে অক্টোবর ১৯ইং তারিখে চালু হতে যাচ্ছে বহুল প্রতিক্ষিত ও প্রত্যাশিত লাল সবুজের পতাকাবাহী ফ্লাইট বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মদিনা চট্টগ্রাম ঢাকা বিমান সার্ভিস।
গত সপ্তাহে বিমানের নতুন বিমান ৭৮৭-৮ড্রীমলাইনার সংযোজন হয়ার পর ১৭ই সেপ্টেম্বর চুড়ান্ত ভাবে সিডিউল ঘোষণা করেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কতৃপক্ষ। যেখানে ট্রাভেল এজেন্টদের সিস্টেমে একজন যাত্রী ২০+১০=৩০কেজি ব্যাগেজের ঘোষনা দিলে মদিনা প্রবাসীরা ক্ষোভে ফেটে পড়েন।
মদিনা প্রবাসীরা দীর্ঘদিন যাবত আন্দোলন করে আসছেন মদিনা থেকে সরাসরি বিমান সার্ভিস চালু করার জন্য।
মদিনার প্রবাসী কমিউনিটির নেতা কর্মী, রাজনীতিবিদ ও সাংবাদিক নেতৃবৃন্দ বিমানের এই ঘোষনার প্রতিবাদে যোগাযোগ করেন বিমান প্রতিমন্ত্রী জনাব মাহবুব আলীর সাথে, যোগাযোগ করা হয় সৌদি আরবে নিযুক্ত রাষ্ট্রদুত জনাব গোলাম মসিহের সাথে এবং এই বিষয়ে বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করেন cplustv ।
অবশেষে বিমান প্রতিমন্ত্রী জনাব মাহবুব আলী,সৌদি আরবে নিযুক্ত রাষ্ট্রদুত জনাব গোলাম মসিহর হস্তক্ষেপে ও cplustvর প্রতিবেদনের পর বিমান কতৃপক্ষ তাদের পুর্ব ঘোষিত সিডিউল ২০+১০=৩০কেজি ব্যাগেজ পরিবর্তন করিয়া নতুন সিডিউল ৫০+১০=৬০কেজি ব্যাগেজ নির্ধারন করেন।
এই ঘোষণা গতকাল সোমবার ট্রাভেল এজেন্টদের সিস্টেমে আপলোড হওয়ার সাথে সাথে মদিনা প্রবাসীদের মাঝে আনন্দের বন্যা বইতে থাকে।
আগামী ২৮শে অক্টোবর ২০১৯ইং তারিখ থেকে মদিনা থেকে চট্টগ্রাম হয়ে ঢাকা সরাসরি সপ্তাহে ৪টি ফ্লাইট পরিচালিত হবে।
গতকাল মদিনা থেকে চট্টগ্রাম/ঢাকা মদিনা ইকোনমি ক্লাসের টিকিটের মূল্য ছিল ২০৭০রিয়াল।
এখন থেকে মদিনার সকল ট্রাভেল এজেন্ট সমুহে মদিনা চট্টগ্রাম/ঢাকা মদিনা বিমানের টিকেট বিক্রি হচ্ছে।








