সিপ্লাস টিভিতে সংবাদ প্রচারের পর হাটহাজারীর শীর্ষ সন্ত্রাসী আহমেদ বাপ্পিকে অস্ত্র সহ গ্রেফতার করেছে র্যাব-৭।
বুধবার রাতে আহমেদ বাপ্পিকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছে র্যাব সূত্র।
নগরীর পাঁচলাইশ থানাধীন জিইসি এলাকায় প্রকাশ্য অস্ত্র হাতে গুলি করার ঘটনা ঘটায় এই আহমেদ বাপ্পি ।
স্থানীয় সূত্রে জানা গেছে, স্থানীয় একটি গ্রুপের অভ্যন্তরীণ দুই গ্রুপের মারামারিতে বড় ভাই হিসেবে আসা এক যুবক তিন রাউন্ড গুলি করে।
সিপ্লাসের হাতে ঘটনার সময় পিস্তল হাতে থাকা সেই যুবকের ছবি আসে। সেই ছবি সম্পর্কে খোঁজ নিয়ে পিস্তল হাতে থাকা যুবকের নাম আহমেদ বাপ্পি বলে জানা যায়৷
সূত্রটি জানিয়েছে, অস্ত্র হাতে থাকা বাপ্পি ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত। সে এমইএস কলেজ ভিত্তিক একটি গ্রুপের সক্রিয় কর্মী।








