নিউজটি শেয়ার করুন

সিপ্লাস টিভিতে সংবাদ প্রচারের পর আগ্রাবাদ সি এন্ড বি কলোনীর ১২৮ টি গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

চলতি ফেব্রুয়ারি মাসের ৪ তারিখ সিপ্লাস টিভিতে নগরীর আগ্রাবাদে ঝুঁকিপূর্ণ সরকারী কলোনী ভাড়া দিয়ে খাচ্ছে একটি সিন্ডিকেট; যেকোন মুহূর্তেভবন ভেঙ্গে পড়ার আশংকার সংবাদ প্রচারিত হয়। সেই সংবাদে আমরা পরিত্যাক্ত ঘোষিত ৮ টি ভবনে বিনামূল্যে গ্যাস, পানি ও বিদ্যুৎ সংযোগ সুবিধা সহ ঘর ভাড়া দিয়ে একটি সিন্ডিকেটের অর্থ আদায়ের চিত্র তুলে ধরা হয়।

সেই সংবাদ প্রচারের পর নড়েচড়ে বসেন সরকারি বিভিন্ন সংস্থা। বুধবার দুপুর ১২ টা থেকে ৪ টা পর্যন্ত আগ্রাবাদ সিএন্ডবি কলোনীতে থাকা অবৈধভাবে ব্যবহৃত গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ উমর ফারুকের নেতৃত্বে র‍্যাব ও পুলিশের সমন্বয়ে অভিযান চালানো হয়।

অভিযানে আগ্রাবাদ সরকারি সি এন্ড বি কলোনীর ১৬ টি রাইজারের মাধ্যমে নেয়া ১২৮ টি গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। জানা যায় কলোনীর ৮ টি বিল্ডিং এর সবকটিকে চট্টগ্রাম গণপুর্ত বিভাগ ঝুকিপূর্ণ হিসেবে চিন্হিত করে বসবাস অযোগ্য হিসেবে সতর্কীকরণ বিজ্ঞপ্তি জারী করে। ফলশ্রতিতে সরকারী আবাসন পরিদপ্তর ১২৮ টি বাসার বরাদ্দ বাতিল করে। কিন্তু দেখা যায় কয়েকজন অসাধু বহিরাগত খালি থাকা বাসাগুলো ভাড়া দিয়ে অবৈধ টাকা আয়ের উৎস হিসেবে ব্যবহার করছে। এর আগে ২ বার কর্ণফুলী ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড গ্যাস লাইন বিচ্ছিন্ন করতে গেলে বহিরাগতদের বাধার সম্মুখীন হয়। প্রায় ৫০/৬০ টি বাসা অবৈধভাবে অনেকদিন ধরে বসবাস করছে যারা মুলত বহিরাগত। যার ফলে গ্যাসের অপচয়ে সরকার রাজস্ব হারাচ্ছে।

এমনকি যে কোন সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। গ্যাসের পাইপ সহ যন্ত্রাংশ বহুলাংশে জরাজীর্ন যে কোন সময় বিস্ফোরণের সম্ভাবনা রয়েছে। ফলশ্রুতিতে এ অভিযানের মাধ্যমে গ্যাসের মেইন লাইনসহ ১২৮ টি সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

এ অভিযানে আরও ছিলেন কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এর ব্যবস্থাপক মোঃ আবদুল কাদির ও মোঃআবুল কালাম আজাদ প্রমুখ।