চাটগাঁইয়া ভাষার প্রথম অনলাইন টিভি সিপ্লাস টিভি’র ইউটিউবে ৬লক্ষ সাবস্ক্রাইব পূর্ণ হওয়া উপলক্ষে লটারী জিতেছে তিনজন সম্মানিত দর্শক। অবশ্য ৪৮ঘন্টার মধ্যে যোগাযোগ না করলে এই তিন জনের বিকল্প রাখা হয়েছে আরো তিন দর্শককে।
সোমবার সন্ধ্যায় এক ফেইসবুক লাইভের মাধ্যমে লটারীতে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।
সিপ্লাস টিভির এডিটর ইন চীফ আলমগীর অপুর সঞ্চালনায় এই অনুষ্ঠানে ২০১৯ সালের ১৭ এপ্রিল সিপ্লাসটিভির একটি রিপোর্টে চাটগাঁইয়া একটি শব্দ ব্যবহার নিয়ে দর্শকের কাছ থেকে পাওয়া উত্তরের উপরে লটারী করা হয়। শব্দটি ছিল ‘কুরার ছা’।
লটারীতে প্রথম পুরস্কার এলইডি টিভি জিতেছেন শেখ রিয়াজ আহমেদ(Sheikh Reaz Ahmed)। তার বিক্ল্প হিসাবে রয়েছেন অর্থাৎ ৪৮ ঘন্টার মধ্যে যোগাযোগ না করলে পুরস্কার পাবেন নন্দন ধর(Nandan Dhar)।
দ্বিতীয় পুরস্কার চট্টগ্রাম কলকাতা চট্টগ্রাম বিমানের টিকেট জিতেছেন এমডি কামাল বিকে(Md Kamal BK)। তার বিক্ল্প হিসাবে রয়েছেন মোহাম্মদ নাজমুল হোসাইন।
তৃতীয় পুরস্কার কক্সবাজারের বিলাস বহুল হোটেল হোটেল সি ওর্য়াল্ড এ দুই রাত ৩দিন দিন যাপনের সুযোগ জিতেছেন মোহাম্মদ মোহতাসিম বিল্লাহ(Mohammed Mohtasim Billah) । তার বিকল্প হিসাবে রয়েছেন আসাদ চৌধুরী ( Asad Chowdhury) ।
খু্ব শীঘ্রই একটি অনুষ্ঠানের মাধ্যমে এসব পুরস্কার বিতরণ করা হবে। এ অনুষ্ঠানে টিম কোতোয়ালী থানার কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নিউজ এডিটর স্বরূপ ভট্টাচার্য, হেড অব ব্রডকাস্ট ফরহাদ শিকদার, সিনিয়র রিপোর্টার কামরুজ্জামান রনি, লটারী করা নিউজটির রিপোর্টার আশরাফুল আলম আকাশ, রিপোর্টার জিয়াউল হক ইমন, নিউজ প্রেজেন্টার মাহিয়া মাহীসহ সিপ্লাস টিভির কলাকুশলীরা।
সম্পাদক আলমগীর অপু দর্শকদের উদ্যেশ্যে বলেন, আপনাদের ভালবাসায় আজ সিপ্লাস টিভি ৬লাখ সাবস্ক্রাইব পূরণ করেছে। সিপ্লাস টিভি বরাবরই জনগণের স্বার্থ সংশ্লিষ্ট রিপোর্ট করে থাকে। একারনে কোন কোন সময় অনেকের বিরাগ ভাজনও হতে হয়। তবে আমাদের সকল কাজ মানুষের ভালর জন্যে। দর্শকদের অনুপ্রেরনায় আমরা এগিয়ে যাচ্ছি।
আগামীতে অন্য কোন বিষয় নিয়ে লটারী করে পুরস্কার দেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।

