সিপ্লাস প্রতিবেদক: সিপ্লাস টিভির টক শো দেখে উদ্বুদ্ধ হয়ে গাউসিয়া কমিটি চট্টগ্রাম আদালত ভবনে পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেছে।
বুধবার(১২আগষ্ট) সকালে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সহযোগিতায় গাউসিয়া কমিটি বাংলাদেশের ব্যবস্থাপনায় আয়োজিত করোনাকালে স্বাস্থ্য সুরক্ষায় চার দিনব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন কালে উদ্বোধন করেন চট্টগ্রাম জেলা জজ শেখ আশফাকুর রহমান।
জেলা জজ বলেন, গাউসিয়া কমিটির মতো একটি আধ্যাত্মিক সংগঠন করোনাকালে মানবতার সেবায় যে স্বেচ্ছাশ্রম দিয়ে যাচ্ছে এবং আদালত ভবনে যে পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেছে তা প্রশংসনীয়। তাদের এ সেবার সঙ্গে আদালত পরিবার পূর্ণ সহযোগিতা দেবে। তা প্রশংসনীয়। তাদের এ সেবার সঙ্গে আদালত পরিবার পূর্ণ সহযোগিতা দেবে।
আইনজীবী সমিতিও এ মহৎ উদ্যোগের সঙ্গে যুক্ত হওয়ায় আমি আনন্দিত।
তিনি বলেন, বর্তমান যে বৈশ্বিক মহামারী চলছে, তা সরকারের একার পক্ষে মোকাবেলা করা সম্ভব নয়, এ জন্য আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে।
গাউসিয়া কমিটির চেয়ারম্যান পেয়ার মোহাম্মদ কমিশনারের সভাপতিত্বে চট্টগ্রাম আদালত ভবনের মহানগর দায়রা জজ আদালত চত্বরে উদ্বোধন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন গাউসিয়া কমিটি বাংলাদেশের যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মোছাহেব উদ্দিন বখতিয়ার।
অ্যাডভোকেট কবির হোসাইনের সঞ্চালনায় বক্তব্য দেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এএইচএম জিয়াউদ্দিন।
উপস্থিত ছিলেন সমিতির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ মোকতার আহমদ, সাবেক সভাপতি বদরুল হায়দার, অ্যাডভোকেট ইফতেখার সাইমুল চৌধুরী, রতন রায়, জিয়া হাবীব আহসান, গাউসিয়া কমিটির মহাসচিব শাহজাদ ইবনে দিদার, গাউসিয়া কমিটি চট্টগ্রাম নগর সদস্যসচিব সাদেক হোসেন পাপ্পু, গাউসিয়া কমিটির কেন্দ্রীয় মিডিয়া সেল প্রধান অধ্যক্ষ আবু তালেব বেলাল, সদস্য এরশাদ খতিবী, করোনাকালীন গাউসিয়া কমিটির তথ্য ও সেবাকেন্দ্রের প্রধান মোহাম্মদ আবদুল্লাহ, সদস্য আহসান হাবীব চৌধুরী হাসান, গাউসিয়া কমিটি বাংলাদেশ চট্টগ্রাম জেলা আইনজীবী শাখার সভাপতি লেয়াকত আলী, সাধারণ সম্পাদক ফয়েজ উদ্দিন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক দিদারে আলম প্রমুখ।
উল্লেখ্য গত ৪ আগষ্ট সিপ্লাসটিভির নিয়মিত ”সম্পাদকর লয়’ টক শোতে “করোনায় আইন আদালত“শিরোনামের আলোচনায়- আদালত ভবন অপরিস্কার এবং করোনার এই সময়ে কিভাবে পরিচ্ছন্নতা রক্ষা করা যায় এমন প্রশ্ন উঠে এসেছিলো। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম আইনজীবী সমিতির সাবেক সভাপতি শেখ ইফতেখার সাইমুল চৌধুরী ও মানবাধিকার সংগঠক এডভোকেট জিয়া হাবীব আহসান। টক শো সঞ্চালনা করেন সিপ্লাস টিভির সম্পাদক আলমগীর অপু।
সেদিন আলোচনার সময় করোনাকালে চট্টগ্রামের আদালতের পরিস্কার পরিচ্ছনন্নতার বিষয়টি বিস্তারিত উঠে আসলে টক শো’তে কমেন্টস করে গাউসিয়া কমিটির প্রধান সমন্বয়ক এডভোকেট মোছাহেব উদ্দিন বখতেয়ার বলেছিলেন, আইনজীবী সমিতি যদি অনুমতি দেয় তাহলে গাউসিয়া কমিটি আদালত পরিস্কারের দ্বায়িত্ব নেবে।
পরে আইনজীবী সমিতির সাথে বেশ কয়েকবার বৈঠক অনুষ্ঠিত হয়। পরে আইনজীবি সমিতি বিষয়টিকে স্বাগত জানিয়ে লিখিত ভাবে গাউসিয়া কমিটিকে পরিস্কার পরিচ্ছন্নতার দ্বায়িত্ব দেয়।
তার ফলশ্রুতিতে আগামী বুধবার(১২আগষ্ট) থেকে আদালত অঙ্গন পরিস্কার-পরিচ্ছন্নতা কর্মসূচী শুরু করবে বলে জানায় মোছাহেব উদ্দিন বখতেয়ার।

