নিউজটি শেয়ার করুন

সিপ্লাস টিভির টক শো দেখে উদ্বুদ্ধ: চট্টগ্রাম আদালত ভবনে দ্বিতীয় দিনের মতো চলছে পরিস্কারের কাজ(ভিডিওসহ)

সিপ্লাস প্রতিবেদক: সিপ্লাস টিভির টক শো দেখে উদ্বুদ্ধ হয়ে চট্টগ্রাম আদালত ভবনে দ্বিতীয় দিনের মতো পরিস্কারের কাজ করছে গাউসিয়া কমিটি বাংলাদেশ।

বুধবার(১২আগষ্ট) সকালে চট্টগ্রাম আদালত ভবনে পরিস্কারের কাজ শুরু করে পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রম।

৪দিন ব্যাপী এ পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নিয়েছে বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের ২শতাধিক শিক্ষার্থী।

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সহযোগিতায় গাউসিয়া কমিটি বাংলাদেশের ব্যবস্থাপনায় আয়োজিত করোনাকালে স্বাস্থ্য সুরক্ষায় চার দিনব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন কালে উদ্বোধন করেন চট্টগ্রাম জেলা জজ শেখ আশফাকুর রহমান।

এ বিষয়ে গাউসিয়া কমিটি বাংলাদেশের যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মোছাহেব উদ্দিন বখতিয়ার সিপ্লাসকে ধন্যবাদ জানিয়ে বলেন, সিপ্লাস টিভির একটি টকশোতে আদালত অঙ্গনের অপিরচ্ছন্নতার বিষয়টি তুলে ধরা হয়। আমি সেখানে কমেন্ট করেছিলাম আইনজীবী সমিতি ও জেলা প্রশাসনের অনুমতি পেলে গাউসিয়া কমিটি পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রম চালাবে। এর পরে আমরা আদালত অঙ্গনে পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রমের অনুমতি পাই। আমরা এখন আদালত অঙ্গনে পরিস্কার কর্মসূচী চালাচ্ছি। এছাড়া আদালত অঙ্গনের সৌন্দর্য বৃদ্ধির কাজ চালাচ্ছি। এছাড়া অদালত অঙ্গনে স্প্রে’র ব্যবস্থা করেছি। মাস্ক ছাড়া আদালতে আসা লোকজনকে মাস্ক পরিয়ে দিচ্ছি।

চট্টগ্রাম আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক শেখ ইফতেখার সাইমুল চৌধুরী বলেন, সে দিন সিপ্লাসের টকশোতে আমি উপস্থিত ছিলাম। সেই টকশোর কমেন্টে অ্যাডভোকেট মোছাহেব উদ্দিন বখতিয়ার চট্টগ্রাম আদালত ভবন পরিস্কারের আগ্রহ দেখায়। তারা এখন আদালত অঙ্গনে পরিচ্ছন্নতা কার্যক্রম চালাচ্ছে। এই কার্যক্রম পর্যবেক্ষণ করছে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি। প্রয়োজন হলে চারদিন পরেও কার্যক্রম চালানো হবে।

জেলা জজ  বলেন,  গাউসিয়া কমিটির মতো একটি আধ্যাত্মিক সংগঠন করোনাকালে মানবতার সেবায় যে স্বেচ্ছাশ্রম দিয়ে যাচ্ছে এবং আদালত ভবনে যে পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেছে তা প্রশংসনীয়। তাদের এ সেবার সঙ্গে আদালত পরিবার পূর্ণ সহযোগিতা দেবে। তা প্রশংসনীয়। তাদের এ সেবার সঙ্গে আদালত পরিবার পূর্ণ সহযোগিতা দেবে।

আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এএইচএম জিয়াউদ্দিন বলেন, গাউসিয়া কমিটি বাংলাদেশের পরিচ্ছন্নতা কার্যক্রম চালাচ্ছে। তাদের সহযোগীতা করছে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি।

উল্লেখ্য গত ৪ আগষ্ট সিপ্লাসটিভির নিয়মিত ”সম্পাদকর লয়’  টক শোতে “করোনায় আইন আদালত“শিরোনামের আলোচনায়-  আদালত ভবন অপরিস্কার এবং করোনার এই সময়ে কিভাবে পরিচ্ছন্নতা রক্ষা করা যায় এমন প্রশ্ন উঠে এসেছিলো। এ সময়  উপস্থিত ছিলেন চট্টগ্রাম আইনজীবী সমিতির সাবেক সভাপতি শেখ ইফতেখার সাইমুল চৌধুরী ও মানবাধিকার সংগঠক এডভোকেট জিয়া হাবীব আহসান। টক শো সঞ্চালনা করেন সিপ্লাস টিভির সম্পাদক আলমগীর অপু।

সেদিন আলোচনার সময় করোনাকালে চট্টগ্রামের আদালতের পরিস্কার পরিচ্ছনন্নতার বিষয়টি বিস্তারিত উঠে আসলে টক শো’তে কমেন্টস করে গাউসিয়া কমিটির প্রধান সমন্বয়ক এডভোকেট মোছাহেব উদ্দিন বখতেয়ার বলেছিলেন, আইনজীবী সমিতি যদি অনুমতি দেয় তাহলে গাউসিয়া কমিটি আদালত পরিস্কারের দ্বায়িত্ব নেবে।

পরে আইনজীবী সমিতির সাথে বেশ কয়েকবার বৈঠক অনুষ্ঠিত হয়। পরে আইনজীবি সমিতি বিষয়টিকে স্বাগত জানিয়ে লিখিত ভাবে গাউসিয়া কমিটিকে পরিস্কার পরিচ্ছন্নতার দ্বায়িত্ব দেয়।

তার ফলশ্রুতিতে আগামী বুধবার(১২আগষ্ট) থেকে আদালত অঙ্গন পরিস্কার-পরিচ্ছন্নতা কর্মসূচী শুরু করবে বলে জানায় মোছাহেব উদ্দিন বখতেয়ার।