নিউজটি শেয়ার করুন

সিপ্লাস টিভির টক শো দেখে চট্টগ্রাম আদালত পরিস্কারের দ্বায়িত্ব নিলো গাউসিয়া কমিটি

সিপ্লাস প্রতিবেদক: সিপ্লাস টিভির টক শো দেখে উদ্বুদ্ধ হয়ে চট্টগ্রাম আদালত ভবন পরিস্কার-পরিচ্ছন্নতার দায়িত্ব নিলো গাউসিয়া কমিটি বাংলাদেশ।

গত ৪ আগষ্ট সিপ্লাসটিভির নিয়মিত ”সম্পাদকর লয়’  টক শোতে “করোনায় আইন আদালত“শিরোনামের আলোচনায়-  আদালত ভবন অপরিস্কার এবং করোনার এই সময়ে কিভাবে পরিচ্ছন্নতা রক্ষা করা যায় এমন প্রশ্ন উঠে এসেছিলো। এ সময়  উপস্থিত ছিলেন চট্টগ্রাম আইনজীবী সমিতির সাবেক সভাপতি শেখ ইফতেখার সাইমুল চৌধুরী ও মানবাধিকার সংগঠক এডভোকেট জিয়া হাবীব আহসান। টক শো সঞ্চালনা করেন সিপ্লাস টিভির সম্পাদক আলমগীর অপু।

সেদিন আলোচনার সময় করোনাকালে চট্টগ্রামের আদালতের পরিস্কার পরিচ্ছনন্নতার বিষয়টি বিস্তারিত উঠে আসলে টক শো’তে কমেন্টস করে গাউসিয়া কমিটির প্রধান সমন্বয়ক এডভোকেট মোছাহেব উদ্দিন বখতেয়ার বলেছিলেন, আইনজীবী সমিতি যদি অনুমতি দেয় তাহলে গাউসিয়া কমিটি আদালত পরিস্কারের দ্বায়িত্ব নেবে।

পরে আইনজীবী সমিতির সাথে বেশ কয়েকবার বৈঠক অনুষ্ঠিত হয়। পরে আইনজীবি সমিতি বিষয়টিকে স্বাগত জানিয়ে লিখিত ভাবে গাউসিয়া কমিটিকে পরিস্কার পরিচ্ছন্নতার দ্বায়িত্ব দেয়।

তার ফলশ্রুতিতে আগামী বুধবার(১২আগষ্ট) থেকে আদালত অঙ্গন পরিস্কার-পরিচ্ছন্নতা কর্মসূচী শুরু করবে বলে জানায় মোছাহেব উদ্দিন বখতেয়ার।

সোমবার(১০আগষ্ট) মোছাহেব উদ্দিন বখতেয়ার তাঁর ফেইসবুকে এক স্ট্যাটাসে লিখেন-

গাউসিয়া কমিটি বাংলাদেশ এর ব্যবস্থাপনায় এবং চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সহযোগীতায় করোনাকালে স্বাস্থ্য সুরক্ষায় চট্টগ্রাম আদালত অঙ্গনে পরিষ্কার পরিচ্ছন্নতার ৪দিন ব্যাপী কর্মসূচীর শুভ উদ্বোধন আগামী ১২.০৮.২০২০খ্রি.. তারিখ নতুন আদালত ভবনের সম্মুখে সকাল ১০.০০ঘটিকায় অনুষ্ঠিত হবে। উক্ত কর্মসূচির শুভ উদ্বোধন করবেন চট্টগ্রামের মাননীয় মহানগর দায়রা জজ শেখ আশফাকুর রহমান।
কর্মসূচীতে গাউসিয়া কমিটি বাংলাদেশ এর উদ্যোগে স্বাস্থ্য সুরক্ষায় মাস্ক ও স্যানিটাইজার বিতরণ করা হবে। এছাড়া আদালত অঙ্গনে জীবানুনাশক স্প্রে করা হবে এবং আদালত অঙ্গনের সৌন্দর্য্য বৃদ্ধি করণে পরিষ্কার পরিচ্ছন্নতাসহ গাছের গোড়ায় রং করা হবে। সচেতনতার উদ্দেশ্য কমিটির পক্ষ থেকে মাইকিং করা হবে।