নিউজটি শেয়ার করুন

সিপ্লাস টিভির রাউজান প্রতিনিধি গাজী জয়নাল আবেদীন যুবায়ের এর পিতার ইন্তেকাল

সিপ্লাস টিভির রাউজান প্রতিনিধি গাজী জয়নাল আবেদীন যুবায়ের এর পিতা গাজী আব্দুল কাদের আর নেই।
আজ সোমবার (৩০ ডিসেম্বর) বিকাল ৩টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ১৪ নং ওয়ার্ডের এইচডিইউ ইউনিটে
চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি….রাজিউন)।
তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিসসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৭০ বছর।
স্ত্রী, দুই পুত্র ও এক কন্যাসহ তিনি অসংখ্য আত্মীয়স্বজন আর গুনগ্রাহী রেখে গেছেন।
আজ সোমবার (৩০ ডিসেম্বর) রাত ১০টায় রাউজান উপজেলার পাহাড়তলী শেখ পাড়া গ্রামের স্থানীয় জামে মসজিদ ময়দানে নামাজে জানাজা শেষে হযরত সোনা গাজী (রহ.) ও হযরত টোনা গাজী শাহ (রহ.) কবরস্থানে তাঁকে দাফন করা হবে।
এদিকে সাংবাদিক গাজী জয়নাল আবেদীন যুবায়ের এর পিতার মৃত্যুতে সিপ্লাস টিভি পরিবার গভীর শোক প্রকাশ ও তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছে।