Site icon CPLUSBD.COM

সিপ্লাস টিভির রিপোর্টার হতে চাই শিশু তাসনিয়া

কামরুল ইসলাম দুলু, সীতাকুন্ড: ছোট্ট শিশু তাসনিয়া সুলতানা (৭)। এ বয়স থেকেই তার শখ বড় হয়ে সে একজন সাংবাদিক হবে। মাইক্রোফোন (বুম) হাতে নিয়ে মানুষের সাক্ষাৎকার নিবে।

মাত্র ৭ বছর বয়স থেকে সে চট্টগ্রামের সারা জাগানো অনলাইন টিভি সিপ্লাসের ভক্ত। প্রতিদিন সে মা-বাবার মোবাইলে সিপ্লাস টিভির সংবাদসহ বিভিন্ন অনুষ্ঠান দেখে থাকে।

সিপ্লাস টিভি দেখতে দেখতে সে বড় হয়ে সিপ্লাস টিভির সাংবাদিক হবে বলে তার মা-বাবাকে জানায়।

সীতাকুণ্ড উপজেলার সলিমপুরের লতিফপুরস্থ ঐতিহ্যবাহী বহরদারবাড়ির পারিবারিক মিলনমেলা প্রতিবছর অনুষ্ঠিত হয়। সেখানে বিভিন্ন রকমের খেলাধুলাসহ শিশুদের জন্য থাকে যেমন খুশি তেমন সাজো পর্ব। শিশু তাসনিয়া এবার তার মা-বাবার কাছে বাহানা ধরে ” অনুষ্ঠানে আমি সিপ্লাস টিভির একজন রিপোর্টার হয়ে অভিনয় করবো”।

শুক্রবার বিকালে উক্ত মিলন মেলায় গিয়ে দেখা যায়, সে সিপ্লাস টিভির একজন মহিলা রিপোর্টার সেজে মঞ্চে উঠে সবার নজর কাড়ে। পারিবারিক মিলনমেলায় সিপ্লাস টিভির বুম হাতে, গলায় আইডি নিয়ে যখন সে মঞ্চে উঠে তখন শত শত মানুষের ভালোবাসায় সিক্ত হয় সে। সবাই করতালি দিয়ে তাসনিয়াকে অভিনন্দন জানান।

কেজি ওয়ানের শিক্ষার্থী তাসনিয়ার মা জানান, আমার মেয়ে সিপ্লাস টিভির ভক্ত। সে আমাদের সাথে নিয়মিত সিপ্লাস টিভির সংবাদসহ সব প্রোগ্রাম দেখে থাকে। তার শখ সে বড় হয়ে সিপ্লাস টিভির একজন রিপোর্টার হতে হবে।