সিরাজগঞ্জের উল্লাপাড়ায় লালমনি এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়ে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
স্থানীয় সূত্র জানায়, লালমনিরহাট থেকে ঢাকাগামী লালমনি এক্সপ্রেসের ইঞ্জিন লাইনচ্যুত হয়ে অপর বগিকে ধাক্কা দেয়। এতে ইঞ্জিন ও বগিতে আগুন ধরে যায়। ফলে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
উল্লাপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নাজির হোসেন ঘটনাস্থল থেকে এ তথ্য নিশ্চিত করেছেন।

