Site icon CPLUSBD.COM

সিরিয়াফেরত জঙ্গি গ্রেফতার

সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রাম নগরীর খুলশী থানাধীন দক্ষিণ খুলশী এলাকা থেকে আইটিতে (তথ্যপ্রযুক্তি) দক্ষ সাখাওয়াত আলী লালু (৪০) নামে সিরিয়াফেরত এক জঙ্গিকে গ্রেফতার করেছে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।

শুক্রবার (১১ জুন) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি মসজিদের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানান নগর সিটিটিসির উপপরিদর্শক (এসআই) রাছিব খান।
সিটিটিসি সূত্রে জানা গেছে, সাখাওয়াত আলী ২০১২ সালে তার আত্মীয় মো. আরিফ মামুনের মাধ্যমে নিষিদ্ধ সংগঠন আনসার আল ইসলামের জঙ্গি কার্যক্রমে সম্পৃক্ত হন। চাকরিচ্যুত মেজর জিয়াসহ অন্যদের নিয়ে জঙ্গি তৎপরতা চালান। যুদ্ধ করার জন্য চার বছর আগে বাংলাদেশ থেকে সিরিয়ায় যান তিনি। এরপর গত মার্চ মাসে দেশে ফিরেন।
এসআই রাছিব খান জানান, আনসার আল ইসলামের আইটি বিশেষজ্ঞ সাখাওয়াত সিরিয়া থেকে চট্টগ্রামে আসার খবরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদ বেশ কিছু তথ্য পাওয়া গেছে। খুলশী থানায় তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে।