Site icon CPLUSBD.COM

সিলেটের কাছে ৮০ রানে হারলো খুলনা

জয় পেতে হলে ২৩৩ রান করতে হতো খুলনা টাইগারদের। কিন্তু সিলেট থান্ডারদের দেওয়া বিশাল এই লক্ষ্য তাড়া করতে নেমে পাত্তাই পাননি মুশফিকুর রহীমরা। ৮০ রানে হেরেছে খুলনা।

সান্তোকি-এবাদত হোসেনদের বোলিং তোপে ১৮.৩ ওভারে ১৫২ রান করতেই সব উইকেট হারায় তারা।সিলেট নির্ধারিত ২০ ওভারে আন্দ্রে ফ্লেচারের ঝড়ো সেঞ্চুরিতে ৫ উইকেটে করে ২৩২ রান।

এর আগে নিজেদের তিন ম্যাচের তিনটিতেই জিতেছিল মুশফিকের খুলনা। আর নিজেদের চার ম্যাচের চারটিতেই হেরেছিল মোসাদ্দেকের সিলেট।

শনিবার (২১ ডিসেম্বর) চট্টগ্রামের চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে বঙ্গবন্ধু বিপিএলের চলমান আসরের ১৫তম ম্যাচে মুখোমুখি হয় খুলনা টাইগার্স এবং সিলেট থান্ডার। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন খুলনার দলপতি মুশফিক।