Site icon CPLUSBD.COM

সিলেটের মেয়র আরিফকে প্রাণনাশের হুমকি

best news in chittagong

সিলেটের মেয়র আরিফুল হক চৌধুরীকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। জীবনের নিরাপত্তা চেয়ে তার পক্ষে থানায় জিডি করা হয়েছে।

শনিবার (২৯ সেপ্টেম্বর) সকালে মোবাইল ফোনে তাকে অকথ্য গালিগালাজ ও হুমকির ঘটনায় এ জিডি করা হয়। এ ঘটনায় নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কায় কোতোয়ালি থানায় মেয়রের পক্ষ থেকে জিডি করা হয়েছে। সিলেট কোতোয়ালি থানায় এ সাধারণ ডায়েরি করেছেন সিলেট সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা শাহাব উদ্দিন শিহাব।

জিডিতে উল্লেখ করা হয়েছে, মেয়র আরিফুল হক চৌধুরীর ব্যক্তিগত মোবাইল ফোনে শনিবার সকাল ১০টার দিকে ০১৭১২১৩২৫৯৮ ও ০১৯২১৮৭৪৬৮১ দুটি নম্বর থেকে কল করে অশ্রাব্য ভাষায় গালাগাল ও প্রাণনাশের হুমকি দেয়া হয়। এতে নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কায় থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে বলে জানান শাহাবউদ্দিন শিহাব।

কোতোয়ালি থানার ওসি সেলিম মিঞা জানান, নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি করেছেন মেয়র আরিফের জনসংযোগ কর্মকর্তা। পুলিশ ঘটনাটির তদন্ত করবে।