সিপ্লাস ডেস্ক: মালবাহী ট্রেন উল্টে যাওয়ার কারণে সিলেটের সাথে সারাদেশের সাথে ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে। শনিবার (৭ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় শ্রীমঙ্গল স্টেশন এলাকায় মালবাহী তিনটি বগি উল্টে যায়।
শ্রীমঙ্গল স্টেশনের সহকারী মাষ্টার সাখাওযাত হোসেন জানিয়েছেন, আখাউড়া থেকে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে আসা মালবাহী ট্রেনের ৭টি বগি উল্টে গেছে।
শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম জানান, মালবাহী ট্রেনের ৭টি বগি উল্টে গেছে। ক্ষয়ক্ষতির পরিমান নির্ণয় করা হচ্ছে।








