নিউজটি শেয়ার করুন

সীতাকুণ্ডের কুমিরায় জাহাজের পাখার আঘাতে ডলফিনের বাচ্চার মৃত্যু

কামরুল ইসলাম দুলু, সীতাকুণ্ড: সীতাকুণ্ডের কুমিরা ঘাট ঘর এলাকায় বঙ্গোপসাগরের উপকুলে জোয়ারে পানিতে একটি ডলফিনের মরা বাচ্চা ভেসে এসেছে।

মঙ্গলবার (২৬মে) দুপুর ১২টার দিকে সরজমিনে গিয়ে দেখা গেছে কুমিরা মোহরম ইস্পাত শিপ ব্রেকিং ইয়ার্ডে একটি মৃত ডলফিনের বাচ্চা পড়ে আছে। সেটির আনুমানিক ওজন ৩০/৪০ কেজি হবে। বাচ্চা ডলফিনটির শরীরে বেশ কয়েকটি আঘাতের চিহ্ন রয়েছে।

ইয়ার্ডের কয়েকজনের সাথে কথা বলে জানা গেছে, তিনদিন আগে জোয়ারের পানিতে ডলফিনের বাচ্চাটি ভেসে আসে,তারা জানান, গত শুক্রবার মোহরম ইস্পাত শিপ ব্রেকিং ইয়ার্ডের পাশে এ, ফাহিম শিপ ব্রেকিং ইয়ার্ডে একটি জাহাজ বিচিং হয় ধারণা করা হচ্ছে উক্ত জাহাজের পাখার সাথে আঘাত লেগে বাচ্চা ডলফিনটি মারা গেছে।

ডলফিনের শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন আছে। এ প্রতিবেদক তাৎক্ষনিক বিষয়টি সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার মিল্টন রায়কে অবহিত করেন।