Site icon CPLUSBD.COM

সীতাকুণ্ডের কুমিরায় ঝাঁকজমকভাবে উদ্বোধন হয়েছে নবাবী ভোজ চট্টলা রেস্টুরেন্ট

কামরুল ইসলাম দুলু অত্যান্ত ঝাঁকজমকভাবে শুভ উদ্বোধন হয়েছে সীতাকুণ্ড উপজেলার কুমিরাস্থ রয়েল গেইটের উত্তর পাশে নবাবী ভোজ চট্টলা রেস্টুরেন্ট ।

আজ বুধবার ( ১৯ ফেব্রুয়ারি) সকালে আনুষ্ঠানিক উদ্বোধন করেন কুমিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোরশেদ হোসেন চৌধুরী।

এ সময় উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার রফিকুল ইসলাম, ইউপি সদস্য আলাউদ্দিন, মোঃ হারুন, পরিচালক মোঃ মাইনুল ইসলাম, বজলুল হোসেন নয়ন, মোঃ আলমগীর মেম্বার, খোরশেদ মেম্বার, মহিউদ্দিনসহ রাজনৈতিক, ব্যবসায়ী, সামাজিক, সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গ। সম্পন্ন শীতাতপ নিয়ন্ত্রিত, আধুনিক ও রূচিশীল কারুকাজে সাজানো হয়েছে পুরো রেস্তোরা। অত্যন্ত মনোরম পরিবেশে সুদক্ষ বাবুর্চি দ্বারা মান সম্মত ও ঐতিহ্যবাহী খাবার পরিবেশন করা হবে।

এখানে রয়েছ পার্টি সেন্টার, হল বুকিং, রয়েছে সুবিশাল গাড়ি পার্কিং এর সুবিধা। দিনরাত ২৪ ঘন্টা খোলা থাকছে এই রেস্টুরেন্ট। বাংলা, চাইনিজ, ইন্ডিয়ান ও থাই ফুডসসহ নানান রকম পছন্দের খাবার রয়েছে। এছাড়াও রয়েছে সপ্তাহের প্রতি রবিবার থাকবে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানী খাবারের আয়োজন। নবাবী ভোজ চট্টলায় রয়েছে শুভ আকদ, বৌ-ভাত, আকিকা, জন্মদিন, বিবাহ বার্ষিকী, কনফারেন্স পার্টি এবং বিভিন্ন অনুষ্ঠানের জন্য কাবাবের অর্ডার নেওয়া হয় এবং হল রুমের রয়েছে সুব্যবস্থা।

নবাব ভোজ চট্টলার পরিচালক মাইনুল ইসলাম নয়ন ও আলমগীর মেম্বার বলেন, গ্রাহকদের কথা বিবেচনা করে কুমিরাতে যাত্রা শুরু করেছি। ভালো, রুচিশীল, মানসম্মত, বিশুদ্ধ খাবার পরিবেশনে আমরা বদ্ধপরিকর এজন্য সকলের সহযোগীতা কামনা করছি।