Site icon CPLUSBD.COM

সীতাকুণ্ডের কুমিরায় ট্রাকের ধাক্কায় পুলিশের এএসআই নিহত

সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় শ্রী নিপন চাকমা (৪৭) নামে পুলিশের এক এএসআই নিহত হয়েছে।

বৃহস্পতিবার(৪ ফ্রেব্রুয়ারী) বিকাল তিনটার সময় উপজেলার ছোট কুমিরা মছজিদ্দা এলাকায় মহাসড়কের বাইপাসে এ দূর্ঘটনা ঘটে।

নিহত নিপন চাকমা রাঙ্গামাটি জেলার কাউখালী থানার উল্টা রাঙ্গীপাড়া কমলগতির নিরোধ রঞ্জন চাকমার পুত্র।

জানা যায়, ফেনী জেলা পুলিশ লাইনে কর্মরত নিপন চাকমা মোটর সাইকেল যোগে চট্টগ্রামে আসার পথে কুমিরা এলাকায় চট্টগ্রামমূখী একটি ট্রাক (চট্টমেট্টো ট-০৫০৩৬৩) পিছন থেকে মোটর সাইকেলকে ধাক্কা দেয়।

এসময় ঘটনাস্থলেই এএসআই নিপন চাকমা মারা যান। খবর পেয়ে কুমিরা ফায়ার সার্ভিস দল গিয়ে লাশটি উদ্ধার করে হাইওয়ে থানার নিকট হস্তান্তর করে।

এব্যাপারে বার আউলিয়া হাইওয়ে থানার এসআই আবুল হাসনাত বলেন, নিহত ব্যক্তি একজন পুলিশ সদস্য। তিনি ফেনী থেকে মোটর সাইকেল যোগে চট্টগ্রামে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় নিহত হন। ট্রাক চালক বাবলু(২১) কে গাড়িসহ আটক করা হয়েছে। আইনগত প্রক্রিয়ার মাধ্যমে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হযেছে।