সীতাকুণ্ডের ছোট কুমিরা এলাকা থেকে টয়োটা এক্স করোলা সাদা রঙের একটি প্রাইভেট কার চুরি হয়েছে।গত মঙ্গলবার সকাল ৫টার সময় প্রবাসী মো: সাহাব উদ্দিনের কারটি (চট্ট মট্রেো গ ১২-২১১২, CAR SALOON, TOYTA M. CROP 2002 ইঞ্জনি নং INZ-B975255, চেচিস নং 1NZE121-3347161 চুরি হয়।
এ ব্যাপারে সীতাকুণ্ড মডেল থানায় একটি জিডি করা হয়েছে ( মামলা নাম্বার ১০৭৫-তারিখ ১৯.১১.১৯)।
শাহাব উদ্দিন জানান, গত সোমবার রাতে তার নিজস্ব ওয়ার্কসপ থেকে কারটি চুরি হয়। সিসিটিভি ফুটেজে দেখা যায় সাহাব উদ্দিনের নিজস্ব ওয়ার্কসপের সামনের একটি কার এসে দাঁড়ায়, কিছু সময় পর দুইটি কার চালিয়ে নিয়ে যায়। নোয়াখালির হাইওয়ে পুলিশের সিসিটিভি ফুটেজে দেখা যায় চোরের দল কারটি নিয়ে চাদঁপুরের দিকে চলে যাচ্ছে।
সীতাকুণ্ড মডেল থানার এসআই রবিচরণ চৌহান বলেন, প্রবাসীর চুরি হওয়া প্রাইভেট কারটি উদ্ধারের চেষ্টা করছি। আশা করি অল্প সময়ের মধ্যে কারটি উদ্ধার সক্ষম হব।

