সীতাকুণ্ডের ছোট কুমিরা বাজারে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আওতায় ১২ লক্ষ টাকা ব্যয়ে গণশৌচাগারের উদ্বোধন করা হয়েছে।
আজ সোমবার (২৪ ফেব্রুয়ারি) বেলা ১১ টার সময় উক্ত গণচৌশাগারের উদ্বোধন করেন ৭ নং কুমিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোরশেদ হোসেন চৌধুরী। উদ্বোধনপূর্ব সমাবেশে মোরশেদ চৌধুরী বলেন, এ পাবলিক টয়লেটটি সুষ্ঠুভাবে ব্যবহার ও রক্ষণাবেক্ষণ করা দরকার। নইলে বিপুল পরিমাণ অর্থ দিয়ে নির্মিত আধুনিক মানের এ পাবলিক টয়লেট কার্যত কোনো কাজে আসবে না। প্রধানমন্ত্রী সারাদেশের উন্নয়নের যে ভিশন দিয়েছেন তারই অংশ হিসেবে এবং স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব দিদারুল আলম এর উন্নয়নমূলক ধারাবাহিক কাজের অংশ হিসেবে জনসাধারণের সুবিধার জন্য উক্ত পাবলিক টয়লেটটি নির্মাণ করা হয়েছে। কুমিরা বাজার এবং আশপাশের সাধারণ মানুষ ও নাগরিকদের স্যানিটেশন সুবিধা নিশ্চিত করতে এটি ভূমিকা রাখবে। এই পাবলিক টয়লেটে নারী-পুরুষদের জন্য আলাদা চেম্বার, হাত ধোয়ার ব্যবস্থা, বিশুদ্ধ খাবার পানি, সার্বক্ষণিক বিদ্যুৎসহ পেশাদার পরিচ্ছন্নকর্মী ও কেয়ারটেকারের ব্যবস্থা রয়েছে।
পাবলিক টয়লেট উদ্বোধনী অনুষ্ঠানে কুমিরা বাজার কমিটির সভাপতি কামাল উদ্দিন সওদাগরের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মছজিদ্দা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল হাকিম, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম রহমান, ইউপি সদস্য হারুনুর রশিদ, দিলারা বেগম, ফাতেমা বেগম, কুমিরা ইউপি সচিব শোভন কান্তি ভৌমিক, আবুল বশর সওঃ, তাজুল ইসলাম মধু, বাবুল সওঃ, জসীম সওঃ, সামছুল আলম মেম্বার,আবু জাফর,নুরুল আলম প্রমূখ।








