নিউজটি শেয়ার করুন

সীতাকুণ্ডের জোরআমতলে বাকের ভুঁইয়ার ব্যবস্থাপনায় অসহায় মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ

সীতাকুণ্ড প্রতিনিধি: প্রধান মন্ত্রীর নির্দেশনায় মহামারী করোনা ভাইরাসের লকডাউনের কারণে কর্মহীন হয়ে পড়া সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের জোড়আমতল এলাকার পাঁচশত গরীব অসহায় মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

সীতাকুণ্ড উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আবদুল্লাহ আল বাকের ভুঁইয়ার ব্যবস্থাপনায় বুধবার দুপুরে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে উক্ত ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবদুল্লাহ আল বাকের ভুঁইয়া। এতে বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাবেক অর্থ সম্পাদক মোঃ আলাউদ্দিন, উপজেলা কৃষক লীগের আহবায়ক ইঞ্জিঃ আজিজুল হক, আওয়ামীলীগ নেতা মোঃ সাহাব উদ্দিন, নুর মোহাম্মদ, তারেক সিকদার, মেজবাহ উদ্দিন চৌধুরী, খায়ের হোসেন, উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক রিয়াদ জিলান,ওয়ার্ড আওয়ামী লীগ নেতা এনামুল হক চৌধুরী, মাহবুব আলম, আজগর আলী মেম্বার, মোঃ সিরাজ,মোঃ আজম,আবদুল হাকিম,আমজাদ হোসেন,ইদ্রিস মিয়া,রফিকুল ইসলামসহ বিভিন্ন ওয়ার্ডের আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের নেতৃবৃন্দ।