সীতাকুণ্ড প্রতিনিধিঃ সীতাকুণ্ডে বিদ্যুৎস্পষ্ট হয়ে কাভার্ডভ্যানের দুইজন হেলপার গুরুত্বর আহত হয়েছে।
আজ মঙ্গলবার(২৯ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২ টার সময় উপজেলার ফৌজদারহাটস্থ বাংলাবাজার বাইপাস মোড়ে এঘটনা ঘটে।
আহতরা হচ্ছে খাগড়াছড়ি জেলার রামগড় থানা এলাকার মোহাম্মদ রফিকের পুত্র মোঃ রিপন (১৯) ও আনোয়ারা থানা এলাকার দক্ষিণ কালিবাড়িস্থ মোহাম্মদ আবু তাহেরের পুত্র মোহাম্মদ বেলাল (২৯)। দগ্ধ দুইজন বর্তমানে চমেক হাসপাতালের ৩৬ নং বার্ণ এ্যান্ড প্লাস্টিক সার্জারি ওয়ার্ড চিকিৎসাধীন আছে।
জানা যায়, সাকুরা টান্সপোর্টে কাজ করার সময় বৈদ্যুতিক শর্ট সার্কিটে দুইজন গুরুত্বর আহত হয়। তাদেরকে উদ্ধার করে চমেক হাসপাতালে ভর্তি করা হয়।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার বলেন, আহত অবস্থায় দুইজনকে চমেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে ৩৬ নং বার্ণ এ্যান্ড প্লাস্টিক সার্জারি ওয়ার্ড রেফার্ড করেন। তারা দুইজন কাভার্ডভ্যানের হেলপার বলে জানা যায়।
উল্লেখ্য যে, রানার শরীরের ২৫% এবং বেলালের ১০% পুড়ে যায় । তবে রানার অবস্থা আশংকাজনক বলে জানা যায়।








