সীতাকুণ্ডের সোনাইছড়ি বার আউলিয়াস্থ ফুলতলা এলাকায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে ৪ টি বসত ঘর পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয় এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সূত্রে জানাযায়, ফুলতলা এলাকার পূর্বপাশ্বে মালেক মিস্ত্রির বাড়ির ভাড়া বাসায় শুক্রবার বিকাল ৪ টার সময় রান্নার চুলা থেকে আগুন লাগে। এসময় ৪টি ঘর সম্পুর্ণ পুড়ে যায়।
খবর পেয়ে কুমিরা ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসীর সহযোগীতায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে প্রায় ৭ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্ত লোকজন।
ভাড়া ঘরের জমিদার মালেক মিস্ত্রির ছেলে হানিফ বলেন, ঘরে কেরোসিনের চুলায় রান্না করার সময় হঠাৎ আগুন ধরে যায় এতে মূহর্তে আগুন ছড়িয়ে পড়ে। এঘটনায় মন্টু নামের এক ব্যক্তি অগ্নিদগ্ধ হয়ে আহত হয়, তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছেন কুমিরা ফায়ার সার্ভিসের ষ্টেশন লিডার সাদেক হাসান।








