নিউজটি শেয়ার করুন

সীতাকুণ্ডের ভাটিয়ারীতে ভয়াবহ আগুনে পুড়ে ছাই ৩০ দোকান, কোটি টাকার ক্ষতি

সীতাকুন্ডে আগুনে পুড়ে যাওয়া দোকান
ছবি: সংগৃহীত

কামরুল ইসলাম দুলু ,সীতাকুণ্ড প্রতিনিধি:  সীতাকুণ্ডের ভাটিয়ারীতে কাচা বাজারে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে বাজারের প্রায় ৩০টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।

শনিবার(১৬ অক্টোবর) সকাল সাড়ে ৬ টার দিকে উপজেলার উত্তর বাজার কাচা বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ভাটিয়ারী কাচা বাজারে একটি দোকান থেকে বিদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত। পরে বিষয়টি টের পেয়ে এলাকার লোকজন ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে কুমিরা  ফায়ার সার্ভিস এবং বাংলাদেশ নৌবাহিনীর ফায়ার সার্ভিসের লোকজন সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।

স্থানীয় যুবলীগ নেতা মোঃ ফারুক হোসেন জানান, অগ্নিকাণ্ডে বাজারের তরকারী দোকান, মাছের আড়ত, মুদি দোকান,চায়ের দোকান, বেড-বালিশের দোকানসহ বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠান পুড়ে যায়। ধারনা করা হয়েছে কোন দোকানের বিদ্যুতিক সর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটতে পারে।

অগ্নিকান্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে স্থানীয়রা। এব্যাপারে কুমিরা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোঃ ফিরোজ হোসেন বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। আগুনে প্রায় ৩০টির মত ছোট বড় দোকান পুড়ে যায়। আগুন লাগার সুত্র তাৎক্ষণিক খুঁজে পাওয়া যায়নি এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর জানা যাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here