নিউজটি শেয়ার করুন

সীতাকুণ্ডের ভাটিয়ারীতে শেখ রাসেল কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন

সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ডের ভাটিয়ারীতে বিনামূল্যে শেখ রাসেল কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে।

বুধবার বিকালে উপজেলার ভাটিয়ারী হাজ্বী টি.এ.সি উচ্চ বিদ্যালয়ে উক্ত কম্পিউটার কেন্দ্র উদ্বোধন করা হয়।

ভাটিয়ারী ইউনিয়ন পরিষদের পরিচালনায় শেখ রাসেল কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে চেয়ারম্যান নাজীম উদ্দিন এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হোসেন।

অনুষ্ঠানে স্কুলের শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করা হয়।

যুবলীগ নেতা মোঃ ফারুক আহমেদ এর সঞ্চালনায় এতে বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ফেরদৌস আহমেদ, বিদ্যালয় এর প্রধান শিক্ষক কান্তিলাল বাবু, আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আলম, জাফর উল্লাহ চৌধুরী, মৎস্যজীবি লীগ নেতা মোঃ রফিক, মাদামবিবির হাট শাহজাহান উচ্চ বিদ্যালয় অভিভাবক সদস্য আবদুল করিম, ওয়ার্ড আ.লীগের সাধারণ সম্পাদক ইউপি সদস্য অহিদুল আলম, ইউপি সদস্য নিজাম উদ্দিন, সালাউদ্দিন, মহিলা সদস্য নয়ন মনি, জোবায়দা আরা, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শাহীন আহমেদ, সহ সভাপতি আলতাফ মাহমুদ, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, ছাত্রলীগ নেতা আমজাদ হোসেন বাবলু, আরমান রাকিনসহ বিভিন্ন নেতৃবৃন্দ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here