সীতাকুণ্ডের ভাটিয়ারীতে কাভার্ডভ্যানের ধাক্কায় এক পথচারী নিহত হয়েছে।
তার নাম মোহাম্মদ মফিজ (৪৮) সে ফৌজদারহাটস্থ গণি আহম্মদ মেম্বারের বাড়ির মরহুম মাহবুবুল হক সওদাগর এর পুত্র।
শনিবার (২২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯ টার সময় উপজেলার ভাটিয়ারীর বানুরবাজার এলাকায় মহাসড়কে এদূর্ঘটনা ঘটে।
নিহত মফিজ সীমা স্টীল মিলে কর্মরত ছিলেন, তিনি নাইট ডিউটিতে যাওয়ার সময় এ দূর্ঘটনার শিকার হন।
জানা যায়, রাস্তা পার হওয়ার সময় মফিজকে দ্রুতগামী চট্টগ্রামমুখী একটি কাভার্ডভ্যান তাকে চাপা দিলে স্থানীয়রা উদ্ধার করে চমেক হাসপাতালে নেওয়া পথে তার মৃত্যু হয়।
১০ নং সলিমপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ড সদস্য মোস্তাকিম আরজু বলেন, মফিজ সীমা স্টীল মিলে চাকুরী করতো, রাতের ডিউটিতে যাওয়ার সময় সড়ক দূর্ঘটনায় নিহত হয়।
বার আউলিয়া হাইওয়ে থানার এসআই সাইফুল ইসলাম দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। ঘাতক কাভার্ডভ্যানটি আটক করেছে পুলিশ।








