নিউজটি শেয়ার করুন

সীতাকুণ্ডের মাদামবিবিরহাটে দিন দুপুরে দুর্ধর্ষ চুরি, তিনলক্ষ টাকার মালামাল খোয়া

সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ডে পুরাতন জাহাজের মাল ইলেকট্রিক মেরিন গোডাউনে দিনে দুপুরে দূর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।

উপজেলার মাদামবিবিরহাট এলাকায় শুক্রবার জুমার নামাজের সময় এ চুরির ঘটনা ঘটে। চোরের দল গোডাউন থেকে তিন লক্ষ টাকার ইলেকট্টিক / মেরিন মালামাল নিয়ে যায়।

জানা যায়, শুক্রবার জুমার নামাজ চলাকালীন সময়ে বিশিষ্ট ব্যবসায়ী মোঃ জাফর এর মালিকানাধীন মেসার্স শফি ট্রেডাসের গোডাউনের তালা ভেঙে চোরের দল তিন লক্ষ টাকার মালামাল নিয়ে যায়।

ব্যবসায়ী জাফর জানান, এলাকার ফজলুল কাদের চেয়ারম্যান বাড়ির মৃত নুরুল আলমের ছেলে মোঃ আলাউদ্দিন (৩৪) এবং খাদেমপাড়া গ্রামের মৃত নুরুল হক সওদাগরের ছেলে মোঃ মুজাম (৩৫) সবাই যখন জুমার নামজে তখন তারা দুইজন গোডাউনের তালা ভেঙে তিন লক্ষ টাকার মেরিন আইটেম একটি প্রাইভেট কার (চট্রমেট্রো ১১-৫০০৭) চালক আলাউদ্দিন মিলে চুরি করে নিয়ে যায়। চালকসহ তিনজনই মাদকাসক্ত, তারা প্রায় সময় এলাকায় বিভিন্নস্থানে চুরি ডাকাতি করে থাকে।

এব্যাপারে স্থানীয় ইউপি সদস্য নেজাম উদ্দিন বলেন, ভুক্তভোগীরা আমাকে চুরির বিষয়টি লিখিতভাবে জানিয়েছে। এলাকার চিহ্নিত চোরগুলো বিভিন্ন অপরাধের সাথে জড়িত। চোরের পরিবারকে বিষয়টি জানানো হয়েছে। মালামালগুলো উদ্ধারসহ প্রয়োজনীয় ব্যাবস্থা নেওয়া হবে।

এই ব্যাপারে ভাটিয়ারী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব নাজিম উদ্দিন জানান, চোরগুলো এলাকার,আমি ওয়ার্ড মেম্বারকে মালামাল উদ্ধার পূর্বক আইনগত ব্যাবস্থা নিতে বলেছি।।