নিউজটি শেয়ার করুন

সীতাকুণ্ডের মাদামবিবিরহাটে শিপ ব্রেকিং ইয়ার্ডে মেশিন অপারেটর নিহত

সীতাকুণ্ডের মাদামবিবিরহাটে শিপ ব্রেকিং ইয়ার্ডে মেশিন অপারেটর নিহত

সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ডে পুরাতন জাহাজ ভাঙা কারখানায় কাজ করার সময় মোঃ তছলিম উদ্দিন (৪০) নামের মেশিন অপারেটর নিহত হয়েছে।

বুধবার(২৯ সেপ্টেম্বর) দুপুর একটার সময় উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের মাদাম বিবিরহাটস্থ খাঁজা কবির ষ্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে এ ঘটনা ঘটে।

নিহত তসলিম উদ্দিন ভাটিয়ারী ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মাঝির বাড়ির আলম ড্রাইভার এর পুত্র।

জানা গেছে, উইশ মেশিনে কাজ করার সময় একটি লোহার শিট তার শরীরে পড়লে গুরুতর আহত হন তিনি। এসময় তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here