Site icon CPLUSBD.COM

সীতাকুণ্ডের শীতলপুরে শিপইয়ার্ডে দুর্ঘটনায় শ্রমিক নিহত

সীতাকুণ্ডের শীতলপুরে শিপইয়ার্ডে দুর্ঘটনায় শ্রমিক নিহত

সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ডে একটি শিপব্রেকিং ইয়ার্ডে দুর্ঘটনায় লিটন পাল (২৮) নামের এক শ্রমিক নিহত হয়েছে।

শনিবার(১৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার সময় উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের শীতলপুরে অবস্থিত এসএন কর্পোরেশন শিপব্রেকিং ইয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে।

নিহত লিটন দাশ হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার লালচান গ্রামের নৃপেন্দ্র পালের ছেলে।

জানা যায়, শীতলপুর এলাকায় অবস্থিত এসএন কর্পোরেশন শিপব্রেকিং ইয়ার্ডে কাজ করার সময় শ্রমিক লিটন পাল লোহার আঘাতে গুরুতর আহত হন। এসময় ইয়ার্ডের অন্য কর্মকর্তারা তাকে চমেক হাসপাতালে নিয়ে ভর্তি করালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকালে তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে সীতাকুণ্ড থানার ওসি মোঃ আবুল কালাম আজাদ বলেন,সন্ধ্যার পর চমেক হাসপাতাল থেকে তাকে শ্রমিক নিহতের ঘটনাটি অবগত করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।