নিউজটি শেয়ার করুন

সীতাকুণ্ডের সলিমপুরে পৃথক দূর্ঘটনায় দুই শ্রমিক নিহত

কাজির দেউড়ি মোড়ে ভ্যান-টেম্পো-রিকশা ত্রিমুখী সংঘর্ষে আহত ৭

সীতাকুণ্ড প্রতিনিধি:  সীতাকুণ্ডে পৃথক দুইটি দূর্ঘটনায় দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার উপজেলার ১০ নং সলিমপুর ইউনিয়নে এ পৃথক ঘটনায় দুই শ্রমিকের মারা যায়।

সকালে উপজেলার সলিমপুর-বায়েজিদ সড়ক সংলগ্ন এলাকায় অবস্থিত ক্রাউন্ট সিমেন্ট কংক্রিট এন্ড বিল্ডিং প্রোডাক্ট লিমিটেড কারখানায় কাজ করার সময় দূর্ঘটনায় আবদুল করিম(৩৫) নামের এক শ্রমিক নিহত হয়। নিহত যুবক ফৌজদার হাট এলাকার নোয়া মিয়ার পুত্র।

অপরদিকে সন্ধ্যা সাড়ে ৬টার সময় ফকিরহাটস্থ কালুশাহ নগর এলাকায় একটি এস্কেভেটর ডিপোতে কাজ করার সময় স্কেভেটরের বোমের আঘাতে ইকবাাল হোসেন (৪২) নামে এক শ্রমিক নিহত হয়। নিহত যুবক একই এলাকার জামাল উদ্দিনের ছেলে।

এব্যাপারে সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) আবুল কালাম বলেন,দুইটি দূর্ঘটনার বিষয়ে অবগত হয়েছি, দুইটি পৃথক অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।