নিউজটি শেয়ার করুন

সীতাকুণ্ডের সামাজিক সংগঠন স্বপ্নীল যুব কল্যাণ সোসাইটির উদ্যোগে শীত বস্ত্র বিতরণ

সীতাকুণ্ডের সামাজিক সংগঠন স্বপ্নীল যুব কল্যাণ সোসাইটির উদ্যেগে এবং ট্যুরিস্ট পুলিশের ডিআইজি মোঃ মুসলিম, সীতাকুণ্ড সমিতি চট্টগ্রাম এর সাবেক সভাপতি লায়ন গিয়াস উদ্দিন ও ব্যবসায়ী নাজিম উদ্দিন দৌলা’র সহযোগীতায় গরীব-অসহায়দের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে।

শুক্রবার (১৭ জানুয়ারী) সকালে উপজেলার বার আউলিয়াস্থ সোনাইছড়ি উচ্চ বিদ্যালয়ে উক্ত কম্বল বিতরণ করা হয়।

সংগঠনের সভাপতি মোঃ সোহেল এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবদুর রহিমের সঞ্চালনায় শীত বস্ত্র বিতরণ অনুষ্টানে প্রধান অতিথি হিসেব উপস্থিত ছিলেন সমাজকর্মী ও শিক্ষিকা কাজী শেলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিপ্লাস টিভির সীতাকুণ্ড প্রতিনিধি কামরুল ইসলাম দুলু।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য ইকবাল হুসাইন, রিপন, আলাউদ্দিন,হেলাল, আরিবা, লাকী আক্তার, আইয়ুব আলী প্রমূখ।