সীতাকুণ্ড প্রতিনিধি: পবিত্র মাহে রমজান উপলক্ষে স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব দিদারুল আলমের পক্ষ থেকে সীতাকুণ্ড উপজেলার ৮ নং সোনাইছড়ি ইউনিয়নের সকল মসজিদের ইমাম, খতিব ও মোয়াজ্জেমদের মাঝে ইফতার ও সেহেরী সামগ্রী বিতরণ করা হয়েছে।
চট্টগ্রামের আলহাজ্ব মোস্তফা-হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে সীতাকুণ্ড উপজেলায় ৮নং সোনাইছড়ি ইউনিয়নের ৪৪ টি মসজিদের ইমাম, মোয়াজ্জেমদেরকে ঈদ উপহার হিসেবে পাঞ্জাবি কাপড় উপহার দেওয়া হয়।
এছাড়া প্রতিটি মসজিদের মুসল্লীদের জন্য খেজুর,চিনি ও শরবতের উপকরণ বিতরণ করা হয়।
রবিবার দুপুরে উপজেলার সোনাইছড়িস্থ বার আউলিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় হল রুমে অনুষ্ঠিত ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির শ্রম ও জনশক্তি বিষয়ক উপ-কমিটির সদস্য আলহাজ্ব দিদারুল আলম এমপি।
সোনাইছড়ি ইউনিয়ন আ.লীগের সভাপতি মোহাম্মদ বেলাল উদ্দিনের সভাপতিত্বে এতে বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড প্রেস ক্লাবের সাবেক সভাপতি এস.এম.ফোরকান আবু, চট্টগ্রাম উত্তর জেলা আ.লীগের কার্যনির্বাহী সদস্য আলহাজ্ব মোহাম্মদ ইদ্রিস,উপজেলা শ্রমিক লীগের সভাপতি মাহাবুব আলম, আওয়ামীলীগ নেতা আনোয়ার জাহিদ, ওসমানসহ বিভিন্ন নেতৃবৃন্দ।

