নিউজটি শেয়ার করুন

সীতাকুণ্ডের সোনাইছড়িতে গাউছিয়া কমিটির ফ্রি অক্সিজেন সেবার ইউনিট উদ্বোধন

সীতাকুণ্ড প্রতিনিধি: মহামারী করোনা ভাইরাসে লাশ দাফন কাপন, রোগীকে অক্সিজেন সরবরাহসহ বিভিন্ন মানবিক কাজে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বাংলাদেশ গাউছিয়া কমিটির মানবিক টিম সীতাকুণ্ড। এ কাজকে আরো জোরালোভাবে গতিশীল করতে সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নে ফ্রি অক্সিজেন সেবার ইউনিট ২ এর উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার বিকালে উপজেলার শীতলপুরস্থ গামারীতলা এলাকায় উক্ত অফিস উদ্বোধন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাউছিয়া কমিটি সীতাকুণ্ড উপজেলার সভাপতি মাওলানা আবদুল আউয়াল আল কাদেরী। প্রধান বক্তা ছিলেন সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ আলী সিদ্দিকী।

বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মুজিব উদ্দিন, মাওলানা গাউসুল ফারুক, মাওলানা ইব্রাহিম খলিল, মাওলানা সাহব উদ্দিন, এম, এ দিদারুল আলম, আজগর আলী মেম্বার, জয়নাল আবেদীন জসিম, ফারুক আকবর, মোঃ কামাল উদ্দিন, মোঃ আলাউদ্দিন, মাহবুবুল আলম বাবুল, মোঃ মুজিব উদ্দিন চৌধুরী, মামুনুর রশিদ, নুরউদ্দিনসহ বিভিন্ন নেতৃবৃন্দ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here