সীতাকুণ্ড প্রতিনিধি : ” মুজিব বর্ষের আহ্বান ৩টি করে চারা গাছ লাগান ” এ স্লোগানে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে সীতাকুণ্ড উপজেলার ৮নং সোনাইছড়ি ইউনিয়নের পাক্কা মসজিদ সাগর উপকুল বেড়িবাঁধে বৃক্ষরোপণের আয়োজন করেছে সোনাইছড়ি ইউনিয়ন কৃষক লীগ।
সোমবার(২৭জুলাই) বিকালে উক্ত বৃক্ষরোপণের উদ্বোধন করেন সোনাইছড়ি ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মনির আহমেদ।
সোনাইছড়ি কৃষকলীগের সভাপতি মোঃ মামুন চৌধুরী’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ন সম্পাদক আলহাজ্ব আ.ম.ম দিলসাদ।
বিশেষ অথিতি ছিলেন উপজেলা কৃষকলীগের আহবায়ক ইঞ্জিনিয়ার আজিজুল হক, সদস্য সচিব, মোঃ ইউসুফ খান, ইউপি সদস্য জহুরুল আলম, তরুণ আওয়ামীলীগ নেতা, সমাজ সেবক শাহরিয়ার রাশেদ, সোনাইছড়ি কৃষকলীগের যুগ্ন-আহবায়ক সম্পাদক মোঃ নুর উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মোঃ নুরুল আলম, ৩ নং ওয়ার্ডের সভাপতি মোহাম্মদ জসিম চৌধুরী, সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম, তহিদ চৌধুরী, মহিউদ্দিন মহিন প্রমুখ।

