সীতাকুণ্ড উপজেলার ৮ নং সোনাইছড়ি ইউনিয়ন কৃষক লীগের কমিটি গঠন করা হয়েছে।
শনিবার বিকেলে উপজেলার বার আউলিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত সম্মেলনের উদ্বোধন করেন সীতাকুণ্ড উপজেলা কৃষক লীগের আহ্বায়ক ইঞ্জিনিয়ার মোহাম্মদ আজিজুল হক।
এতে প্রধান অতিথি ছিলেন কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি মোস্তফা কামাল চৌধুরী।
সম্মেলনে সফিউল গাউস চৌধুরী মামুনকে সভাপতি ও নুর উদ্দীন জাহেদকে সাধারণ সম্পাদক করে ৬১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য আ.ম.ম দিলসাদ, ৮ নং সোনাইছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সোনাইছড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুনির আহমেদ, উপজেলা কৃষক লীগের যুগ্ন আহ্বায়ক মুক্তিযোদ্ধা আবুল কাশেম ওয়াহিদী, মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, শামসুল আলম, মুক্তিযোদ্ধা সালেহ আহমেদ, আনোয়ার হোসেন ভূঁইয়া, তৌহিদুল আলম চৌধুরী, মহিউদ্দীন মঈন, খায়ের হোসেন প্রমুখ।








