Site icon CPLUSBD.COM

সীতাকুণ্ডের ৯ ইউনিয়নে করোনার গণটিকার দ্বিতীয় ডোজের কার্যক্রম সম্পন্ন

 সীতাকুণ্ড প্রতিনিধি: করোনা ভাইরাস প্রাদুর্ভাবের কারণে সরকার ঘোষিত গণটিকার ২য় ডোজের কার্যক্রম সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার সকাল ৯টা থেকে অন্যান্য উপজেলার মতো সীতাকুণ্ড উপজেলার ৯টি ইউনিয়ন ও একটি পৌরসভাতে টিকা নিতে বিভিন্ন বয়সের মানুষের ভিড় চোখে পড়ে।

সকালে উপজেলার ৬নং বাড়বকুণ্ড ইউনিয়নের মাহমুদাবাদ, কুমিরা মছজিদ্দা উচ্চ বিদ্যালয় ও ভাটিয়ারীস্থ মাদামবিবিরহাট শাহজাহান উচ্চ বিদ্যালয় কেন্দ্রে গিয়ে এমন চিত্র দেখা গেছে। বাড়বকুণ্ডের মাহমুদাবাদ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরিদর্শনে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান ছাদাকাত উল্লাহ মিয়াজী, উপজেলা আ.লীগের সাবেক সহ সভাপতি আলহাজ্ব জয়নাল আবদিন সুজা, ইউনিয়ন আ.লীগের সা.সম্পাদক আওরঙ্গজেব সাবু, বীর মুক্তিযোদ্ধা ছাদাকাত উল্লাহ কন্ট্রাক্টর, ওয়ার্ড আ.লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মানিক, আ.লীগ নেতা ডাঃ রফিক উল্লাহ, যুবলীগ নেতা মামুনুর রশীদ, ডাঃ আবু সুফিয়ান সুমন।

কুমিরা মছজিদ্দা স্কুল কেন্দ্র পরিদর্শন করেন ইউপি চেয়ারম্যান মোরশেদ হোসেন চৌধুরী, আ.লীগের সাধারণ সম্পাদক কামাল উদ্দিন সওঃ,যুবলীগ নেতা জিয়াউদ্দিন রাজুসহ বিভিন্ন ওয়ার্ডের মেম্বার বৃন্দ, মাদামবিবিরহাট শাহজাহান উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করেন ইউপি চেয়ারম্যান নাজীম উদ্দিনসহ বিভিন্ন নেতৃবৃন্দ। এছাড়া উপজেলার বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা ডা. নুর উদ্দিন রাশেদ।

এদিন সকাল ৯টা থেকে এই কার্যক্রম শুরু হলেও টিকা নিতে অনেক আগ থেকেই ২৫ বছর ঊর্ধ্বে তরুণ-তরুণীরা কেন্দ্রে ভিড় করেন। যারা গত ৭ আগস্ট প্রথম ডোজ নিয়েছিলেন তারা স্বাস্থ্যবিধি মেনে দ্বিতীয় ডোজ নিতে আসেন। করোনাভাইরাস প্রতিরোধে দেশের অধিকাংশ জনগণকে টিকার আওতায় আনতে গত ৭ আগস্ট থেকে ছয় দিনের গণটিকা কর্মসূচি পরিচালনার সিদ্ধান্ত নেয় সরকার।