Site icon CPLUSBD.COM

সীতাকুণ্ডে অজ্ঞাত কাভার্ডভ্যানের ধাক্কায় বৃদ্ধ নারীর মৃত্যু

সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ডে সড়ক দূর্ঘটনায় নুরজাহান বেগম (৫৫) নামের এক বৃদ্ধা নারী নিহত হয়েছে। 

মঙ্গলবার (১৩ এপ্রিল) সকার পৌনে ১১ টার সময় উপজেলার শেখপাড়া এলাকায় মহাসড়কে এ ঘটনা ঘটে।

নিহত নুরজাহান উপজেলায় মহাদেবপুর এলাকায় মৃত আবুল কালামের স্ত্রী।

জানা যায়, সকালে রিক্সা যোগে নূরজাহান বেগম রিক্সা যোগে সীতাকুণ্ড বাজারে যাওয়ার সময় মহাসড়কে একটি অজ্ঞাত কাভার্ডভ্যান রিক্সাকে ধাক্কা দিলে ঘটনাস্থলে ওই নারী গুরুতর আহত হন। স্থানীয়রা ওই নারীকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ফারুকের কাছে জানতে চাইলে তিনি এ বিষয়টি অবগত নন বলে তিনি জানান।

তবে চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির এসআই আলাউদ্দিন বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান সকালে সীতাকুণ্ড থেকে সড়ক দুর্ঘটনায় আহত এক নারীকে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।