নিউজটি শেয়ার করুন

সীতাকুণ্ডে অধৈধ করাত কলে ভ্রাম্যমান আদালতের অভিযানে জরিমানা

সীতাকুণ্ড প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডে অবৈধ ভাবে স’ মিল (করাত-কল) বসিয়ে ব্যবসার অভিযোগ তিনটি করাত-কলে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করেছে।

বুধবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট শাহাদাত হোসেন এর নেতৃত্বে তিনটি করাত-কলে অভিযান চালিয়ে ভ্রাম্যমান আদালতে ২৫ হাজার টাকা জরিমানা আদায় করে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, উপজেলার বিভিন্নস্থানে অবৈধ ভাবে করাত কল বসিয়ে ব্যবসা করে আসছেন। ভ্রাম্যমান আদালতে করাত কলের নিয়ম অনুযায়ী তাদের কোন রকম বৈধ কাগজপত্র না পেয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে করাত কল বিধি মালা ২০১২ এর ১২ ধারায় কুমিরার ঘোড়ামারা স’ মিলস মালিককে ১০ হাজারা টাকা, সোনাইছড়ি বাগদাদ স’ মিলসকে ১০ হাজার টাকা এবং ভাটিয়ারী দি ইউনিক স’মিলসকে ৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং লাইসেন্স প্রাপ্তির আগ পর্যন্ত সকল কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here