নিউজটি শেয়ার করুন

সীতাকুণ্ডে আগুনে পুড়ে গেছে গুদামসহ কয়েকটি দোকান

সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রামের সীতাকুণ্ড কলেজ রোডে ভয়াবহ আগুনে পুড়ে গেছে গুদামসহ কয়েকটি দোকান।

রোববার (১৪ ফেব্রুয়ারি) দিবাগত গভীর রাতে এ আগুনের সূত্রপাত হয়।

স্থানীয় একজন প্রত্যক্ষদর্শী জানান, রাত পৌনে তিনটায়ও ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

ফার্নিচার দোকান ও গুদামে আগুন ছড়িয়ে পড়ায় ফায়ার সার্ভিসের কর্মীদের আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে।