সিপ্লাস প্রতিবেদক: সীতাকুণ্ডে উপজেলার সৈয়দপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)র হস্তক্ষেপে দশম শ্রেণির ছাত্রীর বাল্য বিবাহ বন্ধ হয়েছে।
শুক্রবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে।
সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহাদাত হোসেন বলেন, সৈয়দপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে শুক্রবার দুপুরে দশম শ্রেণির এক ছাত্রীর বিয়ের প্রস্তুতি চলছিলো। বিয়ের আগে স্থানীয়রা আমাকে জানালে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলেই পাঠানো হয় ওই এলাকার ইউপি সদস্যকে। পরে বর-কনের অভিভাবকের সঙ্গে আলাপ করে তাদের বিয়ে বন্ধ করার নির্দেশ দেয়া হয়।








