Site icon CPLUSBD.COM

সীতাকুণ্ডে ইয়াবা ও নগদ টাকাসহ আটক ২

সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ডের কুমিরা এলাকা থেকে ইয়াবা ট্যাবলেট ও নগদ টাকাসহ দুইজনকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-৭।
বুধবার দিবাগত রাত সোয়া ২টার দিকে ছোট কুমিরা মছজিদ্দা উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে দুইজনকে আটক করে র‌্যাব।
এসময় তাদের কাছ থেকে ১৯ হাজার ৬শত ২২ পিচ ইয়াবা ট্যাবলেট ও তিনশত ৬০ টাকা এবং ২টি মোবাইল সেট উদ্ধার করা হয়।
আটককৃতরা হচ্ছে ভোলা জেলার লাল মোহন থানার রামগঞ্জ ইউনিয়নের কালিরটেক গ্রামের মৃত খোরশেদ আলমের পুত্র মোহাম্মদ আলম(৩০)। ও লক্ষীপুর জেলা ও থানার দক্ষিণ চরমনি গ্রামের মৃত তোফায়েলের পুত্র মোঃ আলমগীর। আটককৃত দুইজনকে ইয়াবাসহ র‌্যাব বিকাল সাড়ে ৪টার সময় সীতাকুণ্ড মডেল থানার নিকট হস্তান্তর করে।
বিষয়টি নিশ্চিত করে মডেল থানার ওসি(তদন্ত) সুমন বনিক বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।