সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ড উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবদুল্লাহ আল বাকের ভুঁইয়া ব্যবস্থাপনায় এক হাজার মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার সকালে উপজেলার ২নং বারয়ারঢালা ইউনিয়নের কলাবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫শ এবং দুপুরে উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নে ৫শ জন অসহায় মানুষদের মাঝে উক্ত ঈদ উপহার বিতরণ করা হয়। বা
রৈয়ারঢালা ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবদুল্লাহ আল বাকের ভুঁইয়া।
এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাবেক অর্থ সম্পাদক মোঃ আলাউদ্দিন, আওয়ামীলীগ নেতা মোঃ সাঈদ মিয়া, নজরুল ইসলাম, নুুুর মোস্তফা মাষ্টার, আব্দুল করিম ভাসানী, আবু জাফর, নুর খোকন মেম্বার, আব্দুল মান্নান ভূঁইয়া, বীর মুক্তিযোদ্ধা রফিক উদ্দিন, আব্দুল মজিদ মাস্টার, রতন মিত্র, আজিজুল হক, কৃষক লীগ নেতা ইঞ্জিনিয়ার আজিজুল হক, সৈয়দ আবদুল মতিন, উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক এস.এম রিয়াদ জিলানসহ বিভিন্ন নেতৃবৃন্দ।








